• যোগাযোগ
বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

‘শিবির করে থাকলে মারধর করা ঠিক আছে’

নভেম্বর ৬, ২০১৭
in Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

শিবিরকর্মী সন্দেহে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ওই শিক্ষার্থীকে মারধর করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। খবর পূর্বপশ্চিম বিডির।

এ সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসের সবুজ বলেন, যদি ওই শিক্ষার্থী শিবির করে থাকে তাহলে মারধর করা ঠিক আছে। আর যদি শিবির না করে তাহলে মারধর কেন করেছে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী মো. রায়হান ইসলামকে শিবির সন্দেহে মারধর করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাদী (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ৭ম ব্যাচ), ছাত্রলীগ কর্মী হাসান বিদ্যুৎ (পদার্থ বিজ্ঞান বিভাগের ৬ষ্ঠ ব্যাচ), রাফিউল আলম দীপ্তসহ (এ আই এস বিভাগের ১০ম ব্যাচ) ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী। তারা কাঠ দিয়ে রায়হানকে বেধড়ক পেটায় বলে অভিযোগ ওঠে। পরে রায়হানের বন্ধুরা অটোরিকশায় করে তাকে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে নেয়ার পথে রায়হান সাংবাদিকদের জানান, তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। রায়হান বলেন,  ‘আমাকে তারা ডেকে নিয়ে শিবির বলে মারধর শুরু করে। এ ব্যাপারে অভিযুক্ত শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল হাসান সাদীর মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসের সবুজ বলেন, যদি ওই শিক্ষার্থী শিবির করে থাকে তাহলে মারধর করা ঠিক আছে। আর যদি শিবির না করে তাহলে মারধর কেন করেছে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, মারধরের বিষয়ে কোন অভিযোগ এখনও আমি পাইনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত ৯ আগস্ট শিবির সন্দেহে দুই শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছিল ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD