সোমবার, মার্চ ১৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘সরকারি কর্মকর্তাদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’

অক্টোবর ২৪, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে দেশের প্রায় সবকটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার ইসির আমন্ত্রণে সংলাপে অংশ নিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সচিবসহ বেশ কয়েকজন নির্বাচন বিশেষজ্ঞ।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কার্যালয়ে ওই সংলাপে উপস্থিত হয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ বলেছেন, বর্তমান ইসির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিরপেক্ষতার প্রমাণ করা। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষ লোকদের ভোটের কাজে নিয়োজিত করা দরকার। সরকারি কর্মকর্তাদের দিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।

তিনি আরো বলেন, জনগণ হচ্ছে ভোটের মালিক। তারাই নির্বাচন করবে। সেখানে ডিসিও থাকবে না, এসপিও থাকবে না৷ তৃণমূল পর্যায়ে ভোটাররা যদি ভোট পরিচালনা করেন, তারাই যদি আইন শৃঙ্খলার দায়িত্ব নেয় তবে সেটাই ভালো। এজন্য প্রতি ৫০০ জন ভোটারের জন্য একটি করে স্থায়ী ভোটকেন্দ্র স্থাপন করতে হবে৷ কারণ গণতন্ত্র ছাড়া আমাদের বাঁচার উপায় নাই।

সাবেক সিইসি এটিএম শামসুল হুদা নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে বলেন, যেহেতু এটা সংবিধান সংশোধনের বিষয়৷ যেহেতু সময় অনেক কম৷ তাই যে পরিবেশ আছে এর মধ্যে কিভাবে ভাল নির্বাচন করা যায় সে চেষ্টা করতে হবে৷

সাবেক সিইসি ছহুল হোসাইন বলেন, সব দলকে নির্বাচনে আনার জন্য ইসি উদ্যোগ নিতে পারে। আর যদি কোনো কারণে উদ্যোগ ব্যর্থ হয় তাহলে কমিশন এর দায় নেবে না।

নির্বাচন বিশেষজ্ঞ হিসাবে ২৬ জনকে আমন্ত্রণ জানানো হলেও ১৬ জন উপস্থিত হয়েছেন।

সূত্র: মানবজমিন

সম্পর্কিত সংবাদ

Home Post

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • একনজরে বদর যুদ্ধের ঘটনাবলি

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD