শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

দলের ভেতরেও শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে

সেপ্টেম্বর ২৬, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

‘ষড়যন্ত্র শুধু আন্তর্জাতিকভাবে হচ্ছে না, দলের ভেতরেও শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে’ বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, ‘রাষ্ট্রের ক্রাইসিসে এই সব ষড়যন্ত্রকারীদের অবস্থা পরিষ্কার হয়ে যায়। ওয়ান-ইলেভেনের সময় আমরা তা দেখেছি।’

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক প্রস্তুতি সভায় মহিবুল হাসান চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, ‘তবে যতই ষড়যন্ত্র হোক, আওয়ামী লীগের ত্যাগী রক্ত যাদের মধ্যে বহমান, তারা সকল প্রকার ষড়যন্ত্রের হাত থেকে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে রক্ষা করবে।’

মহিবুল হাসান চৌধুরী আরও বলেন, ‘আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় নিজেদের মধ্যে মাঝে মাঝে মতানৈক্য হয়, বিভেদ হয়। তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ মনে করে, দল থেকেই এমপি হবেন, মন্ত্রী হবেন, মেয়র হবেন। কিন্তু আওয়ামী লীগ কোনো এমপির, মন্ত্রীর বা মেয়রের হবে না।’

সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশ মেনে শেখ হাসিনার এবারের জন্মদিনে কোনো কেক না কেটে দিনটিতে মানবতার সেবা করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ ও দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদও বক্তব্য দেন।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার গোলামী করেও রক্ষা পেলোনা এমপি হারুন!

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • Novoline Book Of Ra Für nüsse Zum besten geben

    0 shares
    Share 0 Tweet 0
  • জনাব খন্দকার গোলাম ফারুক, নাকে খত দিন!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD