• যোগাযোগ
শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

সরকারকে ইতিহাসের ভয়াবহ আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির

সেপ্টেম্বর ২৪, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

আলাপ-আলোচনার মাধ্যমে ঐক্যে না আসলে ইতিহাসের ভয়াবহ আন্দোলনের মুখোমুখি হতে হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ সময় চালের মূল্য সীমাহীন বৃদ্ধি পাওয়ায় দেশে নীরব দুর্ভিক্ষ চলছে বলেও দাবি করেন তিনি।

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গণ সংস্কৃতি দল আয়োজিত চাল ও শিশু খাদ্য সহ নিত্য পণ্যের অসহনীয় মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

দুদু বলেন, ‘১০ টাকায় চাল খাওযানোর কথা বলে এখন ৭০ টাকার বেশি দামে চাল কিনতে হচ্ছে। নিম্ন ও মধ্যবিত্ত মানুষ চাল কিনে খেতে পারছে না। নীরব দুর্ভিক্ষ চলছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে দুর্ভিক্ষ শুরু হয় বলে দাবি করেন তিনি। শেখ মুজিবের সময় থেকে তার সূচনা হয়।’

এসময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে দুদু বলেন, ‘নিউইয়র্কে বসে আপনি যেসব কথা বলছেন, তাতে আমরা লজ্জিত। আপনার পিতার মতো আপনিও দেশের মানুষের নিরাপত্তা ও অধিকার দিতে ব্যর্থ।’

দুদু বলেন আসুন, ‘আলোচনা করুন। সহায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিন। নয়তো আপনি যে আন্দোলনের শিকার হবেন, তা এদেশের মানুষ ইতিহাসে দেখেনি।’

রোহিঙ্গাদের আশ্রয় দেয়া প্রসঙ্গ টেনে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, শুরুতেই বিএনপি বলেছিল রোহিঙ্গাদের জন্য বর্ডার খুলে দেন। কিন্তু আপনারা (সরকার) তখন বর্ডার না খুলে বার্মার সঙ্গে সীমান্তে যৌথ মহড়ার করতে চেয়েছিলেন। এখন বিশ্ববাসীর চাপে পড়ে বিএনপির দাবি মানতে বাধ্য হয়েছেন।

এ সময় রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দিতে হয় কূটনৈতিক আর নয়তো সামরিক পদক্ষেপ গ্রহণের কথা বলেন বিএনপির এই নেতা।

সূত্র: পূর্বপশ্চিমবিডি

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD