• যোগাযোগ
মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

আন্তর্জাতিক আদালতে সুচি’র বিচার দাবিতে বিক্ষোভে উত্তাল কোলকাতা

সেপ্টেম্বর ৭, ২০১৭
in Home Post, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতায় আজ স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অব ইন্ডিয়া বা এসআইও’র পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ (বৃহস্পতিবার) বিক্ষোভ মিছিল থেকে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি’র বিরুদ্ধে স্লোগানে উত্তাল হয়ে ওঠেন প্রতিবাদী জনতা। মিছিলে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে ক্ষুব্ধ জনতা ‘অং সান সু চি নিপাত যাক, দূর হটো, মুর্দাবাদ, কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, শেম শেম, ধিক-ধিক-ধিক্কার, ‘সু চি’র বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেন।

‘মিয়ানমার সরকার সভ্যতার লজ্জা’  

বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের আমীর মুহাম্মদ নূরুদ্দিন বলেন, ‘গোটা বিশ্বের সামনে মিয়ানমার সরকার সভ্যতার লজ্জা। তারা সামরিক বাহিনী দিয়ে মুসলিমদের উপরে জুলুম, নির্যাতন চালাচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে। এতে সরাসরি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কিন্তু বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো এ নিয়ে মুখে কুলুপ এঁটে বসে আছে।

তিনি বলেন, ‘ইরাকের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হয়, আফগানিস্তানের ওপরে চাপ সৃষ্টি করা হয়, সেখানে ‘শান্তি বাহিনী’ পাঠিয়ে বোমা ফেলা হয়, লাখ লাখ মানুষকে হত্যা করা হয় কিন্তু মিয়ানমার সরকার যে হত্যাকাণ্ড চালাচ্ছে সেখানে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না।’

মুহাম্মদ নূরুদ্দিন বলেন, ‘অবিলম্বে মিয়ানমার সরকারের জাতি নির্মূলকরণ অভিযান বন্ধ করতে হবে। অন্যথায় মিয়ানমার সরকারের পতন ঘটাতে হবে।’ গণহত্যা বন্ধ না হলে তাদের বড় ক্ষতির জন্য অপেক্ষা করতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

‘রোহিঙ্গাদের ওপর হত্যাকাণ্ড মানবতাবিরোধী অপরাধ’ 

এসআইও পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সভাপতি ওসমান গনি বলেন,  ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ওপর যে নৃশংস হত্যাকাণ্ড চালানো হচ্ছে তা মানবতাবিরোধী অপরাধ। এই গণহত্যায় জড়িত অপরাধীদের আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোর নিস্ক্রিয়তা অত্যন্ত নিন্দনীয়। আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘকে অবিলম্বে নির্যাতিত-নিপীড়িত, ঘরছাড়া রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়িয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।’

বিক্ষোভ সমাবেশে সাপ্তাহিক ‘মীযান’ পত্রিকার সম্পাদক ডাঃ মসিহুর রহমান, কোলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইদুর রহমান, বন্দিমুক্তি কমিটির রাজ্য কনভেনর ছোটন দাস, মিল্লি ইত্তেহাদ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, এসআইও’র কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সাবেক সদস্য সাদাব মাসুম, এসআইও’র রাজ্য শিক্ষাঙ্গন সম্পাদক রামিজ রাজা, এসআইও’র রাজ্য সংগঠন সম্পাদক সেখ খালিদ আলি প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: পার্সটুডে

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • পাহাড়ে পরিকল্পিতভাবে বাঙালি উচ্ছেদ ও ডি ইসলামাইজেশন করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সেঞ্চুরিয়ান মানিক ও জাবির সেই সময়ের ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • ক্ষমতাসীন নেতা ও পুলিশের নেতৃত্বে সড়ক-মহাসড়কে চলছে চাঁদাবাজির মহোৎসব

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৮ অক্টোবর: যেদিন পল্টনে আল্লাহর সাহায্য দেখেছিলাম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD