শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

প্রধানমন্ত্রীর ওপর কথা বলার সাহস আপনাকে কে দিল

আগস্ট ২৪, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণ নিয়ে প্রধান বিচারপতিকে উদ্দেশ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রধান বিচারপতি রাষ্ট্রের ক্ষমতা নিয়ে নিতে চান। এই সব ঔদ্ধত্য দেখানোর একটা সীমা আছে। আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার কোনো ঠুনকো দল নয়। কোনো সামরিক জান্তার পকেট থেকে এই দলের সৃষ্টি হয়নি।

তিনি আরও বলেন, আজকে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য যারা মাঠে নেমেছে, আপনি ইতিমধ্যে নিশ্চয়ই তাদের চিনতে পেরেছেন। তারা আপনার বন্ধু নয়। তারা আপনার শত্রু। ভুলে গেলে হবে না, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তিনবারের প্রধানমন্ত্রী। তিনি ক্ষমতায় আসার পর তাকে নানাভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাকে কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি। তিনি সবকিছুকে উপেক্ষা করে দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আজকে তার ওপর কথা বলার সাহস আপনাকে কে দিল? আজকে কী উদাহরণ দিয়া ভীতিপ্রদর্শন করছেন?’

মন্ত্রী বলেন, পর্যবেক্ষণে দেশের বিরুদ্ধে যে কথা বলা হয়েছে, তা প্রত্যাহার না করলে দেশের মানুষ এগিয়ে আসবে। দেশের মানুষ প্রতিবাদে নামবে। সংসদের বিরুদ্ধে কথা বলার আগে আপনার ভাবা উচিত ছিল, এই সংসদের মাধ্যমেই আপনার নিয়োগ। এই সংসদের রাষ্ট্রপতিই আপনাকে নিয়োগ দিয়েছেন। আজকে সেদিকে চিন্তা রেখে ভবিষ্যতে কথা বলবেন।

বৃহস্পতিবার দুপুরে  জাতীয় প্রেসক্লাবের সামনে ষোড়শ সংশোধনীর রায়ে নারী সংসদ সদস্য সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা হয়েছে উল্লেখ করে এর প্রতিবাদে যুব মহিলা লীগ এক মানববন্ধনের আয়োজন করে। অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় আমির হোসেন আমু এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে অনেক দল, বিশেষ করে বিএনপি নেতারা শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করছেন। তারা তো করবেনই। কারণ, তারা তো পাকিস্তানপ্রেমিক। বাংলাদেশে একটা কথা আছে, ‘সব শিয়ালের এক রা’।

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন-আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। মানববন্ধনে যুব মহিলা লীগের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন – যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল ।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার গোলামী করেও রক্ষা পেলোনা এমপি হারুন!

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • Novoline Book Of Ra Für nüsse Zum besten geben

    0 shares
    Share 0 Tweet 0
  • জনাব খন্দকার গোলাম ফারুক, নাকে খত দিন!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD