রবিবার, জুন ৭, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

‘বন্যায় মানুষ না খেয়ে মরছে, আর সরকার আছে ধান্দায়’

আগস্ট ১৫, ২০১৭
in Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বন্যায় মানুষ না খেয়ে মরছে, আর সরকার আছে প্রধান বিচারপতির রায় বাতিলের ধান্দায়।’ আজ মঙ্গলবার বিকেলে নীলফামারীর সৈয়দপুরে বাঁশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘জোর করে ক্ষমতায় এসেছে বলেই সরকার আপিল বিভাগের রায়কে বড্ড ভয় করছে। বিচার বিভাগের ওপর এটা বড় ধরনের আক্রমণ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে যে বৈঠক করেছেন, তা নজিরবিহীন।’

বিএনপির মহাসচিব বলেন, ‘সারা দেশ বন্যায় ভাসছে, ১০ জেলা চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ৫০ জন মানুষ মারা গেছে। সরকারের উচিত ছিল দ্রুততম সময়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো। সরকার তা না করে নতুন করে ক্ষমতায় আসার ফন্দিফিকির করছে।’

মির্জা ফখরুল সৈয়দপুরকে বন্যাদুর্গত এলাকা ঘোষণার দাবি জানান। তিনি সৈয়দপুরের বিভিন্ন আশ্রয়কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আখতারুজ্জামান মিয়া, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আবদুল গফুর সরকার প্রমুখ।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • কী বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব?

    0 shares
    Share 0 Tweet 0
  • খালেদা জিয়ার জামিনের আদেশ রোববার

    0 shares
    Share 0 Tweet 0
  • ওবায়দুল কাদেরকে ঢাকার গুম তালিকা দিলেন রিজভী

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগে মহা আতঙ্ক!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD