• যোগাযোগ
বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

জামায়াত অফিস ভাঙচুর করে ফেসবুকে স্ট্যাটাস দিল ছাত্রলীগ

আগস্ট ১১, ২০১৭
in Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

ছাত্রলীগের নেতা-কর্মীরা কিশোরগঞ্জ জেলা জামায়াতের কার্যালয়ে ভাঙচুর করেছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে চেষ্টা করেও ছাত্রলীগের কোনো নেতার মন্তব্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে তাঁরা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী একটি মিছিল নিয়ে গত বুধবার রাত আটটায় জেলা শহরের নগুয়া এলাকায় জামায়াতের কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁরা কার্যালয়ের আসবাবসহ সাইনবোর্ড ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা জামায়াত সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যার পর হঠাৎ ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী কার্যালয়ে হামলা চালান। এ সময় তাঁরা তালা ভেঙে ভেতরে ঢোকে প্লাস্টিকের দুই শ চেয়ার, বেশ কয়েকটি টেবিল, দরজা-জানালা, বৈদ্যুতিক পাখাসহ কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর করেন।

এ ব্যাপারে জেলা জামায়াতের আমির রমজান আলী বলেন, কিশোরগঞ্জের রাজনীতিতে একটি সহাবস্থান ছিল। এখানে কোনো রাজনৈতিক হিংসা-দ্বেষ ছিল না। কিন্তু এ ঘটনার মাধ্যমে জেলার রাজনীতির ঐতিহ্যে আঘাত পড়েছে। এ বিষয়ে তাঁরা ক্ষয়ক্ষতি নিরূপণের পর দলীয় সিদ্ধান্ত মোতাবেক আইনি ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে কথা বলতে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি শফিকুল গণি ও সাধারণ সম্পাদক আশরাফ আলীর মুঠোফোনে বেশ কয়েকবার ফোন দিলেও তাঁরা ফোন ধরেননি। তবে ছাত্রলীগের সভাপতি তাঁর ফেসবুক আইডিতে ভাঙচুরের ছবি আপলোড করে মন্তব্য করেন, ‘প্রথম আঘাত কিশোরগঞ্জ এই করলাম জামাত শিবির এর জেলা জেলা কার্যালয় ভাংচুর জেলা ছাত্রলীগ এর বিক্ষোভ মিছিলের পর। বদলা নিতে এক পা পিছপা হবে না কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ।…’

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার শওকত জাহান বলেন, বুধবার রাতে কে বা কারা জামায়াতের কার্যালয়ে হামলা-ভাঙচুর করেন। তবে পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।

সূত্র: প্রথম আলো

Save

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD