• যোগাযোগ
বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

‘শেখ হাসিনা বিশ্বনেতাদের ক্যাপ্টেন’

আগস্ট ২, ২০১৭
in Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

শেখ হাসিনাকে দেখলে বিশ্বনেতারা তাদের ক্যাপ্টেনকে খুঁজে পায় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

শোকের মাস উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় যুবলীগ আয়োজিত মাসব্যাপী সংবাদচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন ।

মতিয়া চৌধুরী বলেন,’ফিদেল কাস্ট্রো যেমন জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন, ‘আমি হিমালয় দেখিনি শেখ মুজিবকে দেখেছি, ঠিক তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখলে বিশ্বনেতারা নেতৃত্বের ক্যাপ্টেনকে খুঁজে পায়।’

শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে তিনি বলেন, অনেক প্রতিকূলতাকে অতিক্রম করে দৃঢ়তার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা।

কৃষিমন্ত্রী বলেন, ‘যখন শেখ হাসিনার পরিবারের তুলনা করা হয় আমি তখন হতাশ হই। এখানে তুলনা হয় কিভাবে। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল যে উচ্চতায় গেছে তাদের সঙ্গে চোর, হিরোইনখোর, মাদক ব্যবসায়ীর তুলনা হতে পারে না।’

শেখ মুজিবুর রহমানকে আকাশের সঙ্গে তুলনা করে তিনি বলেন, আকাশের পুরো ছায়া ধারণ করার ক্ষমতা সমুদ্রের নেই। শেখ মুজিবুর রহমানের বিশালতা আকাশের মতোই বিস্তর। এই ছায়া আমরা জনসমুদ্র হয়ে ধারণ করতে পারি না। শুধু বিশালতার দিকে তাকিয়ে অনুভব করতে পারি।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলুর সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুনর রশিদ, সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগম, যুবলীগ ঢাকা দক্ষিনের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটসহ সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD