বুধবার, মার্চ ৪, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘স্বেচ্ছায় নিখোঁজ’দের খুঁজে বের করার দায়িত্ব কার?

জুলাই ১৫, ২০১৭
in Home Post, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

দেশে বেশ কয়েক বছর ধরেই বিরোধীদল তথা বিএনপি-জামায়াতের নেতাকর্মীদেরকে বাসা-বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর অনেকেই আর ফিরে আসছে না। নিখোঁজদের পরিবারের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনই তাদেরকে তুলে নিয়ে গেছে। তবে, প্রশাসনের পক্ষ থেকে এসব অভিযোগ বার বারই অস্বীকার করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও একাধিকবার বলেছেন গুম বলতে কোনো শব্দ নেই। দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি। রাজনীতিতেও এনিয়ে চলে আসছে তর্ক বিতর্ক। সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হলেও বিএনপি-জামায়াত বলছে সরকারই তাদের নেতাকর্মীদেরকে গুম-অপহরণ ও হত্যা করছে।

অন্যদিকে গুমের শিকার অনেককেই পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তার দেখানো হয়েছে, যাদেরকে সাদা পোশাখে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিলো বলে ‍গুমের সময় পরিবার দাবি করেছিলো। এরকম বেশ কিছু ঘটনার কারনে গুমের পিছনে আইনশৃঙ্খলা বাহিনী জড়িত হওয়ার ব্যপারটা অনেকটা ওপেন সিক্রেট ব্যপার হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি বাংলাদেশের গুম-খুন নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ একটি বিবৃতি দেয়ার পরই এনিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিএনপি-জামায়াতও এনিয়ে আবার সোচ্চার হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে গত ৭ জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির কতো নেতা-কর্মী ‘গুম’ বা খুন হয়েছে তার তালিকা চেয়েছেন।

এরপর ১১ জুলাই বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে ঢাকা শহরে গুম হওয়া নেতাকর্মীদের নাম প্রকাশ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির দাবি ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে ২০১৩ সালের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে কেবল ঢাকা মহানগরের বিভিন্ন স্থান ও আশপাশের জেলা থেকে ‘অন্তত ৫০ জনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে যায়। যাদের কেউই আজ অব্দি ফিরে আসেনি। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও ‘গুম’ হওয়া ব্যক্তিদের স্বজনদের দেয়া তথ্য মতে, ২০১৩ সাল থেকে গত মার্চ পর্যন্ত মোট ৪৩৫ জন ব্যক্তি ‘গুম’ হয়েছেন বলে দাবি করেন রিজভী আহমেদ।

অপরদিকে, বিএনপির গুম হওয়া নেতাকর্মীদের তালিকা প্রসঙ্গে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ আজ বলেছেন গুমের যে তালিকা বিএনপি প্রকাশ করেছে, তাদের অনেকেই স্ব-ইচ্ছায় নিখোঁজ। অনেকেই বিভিন্ন মামলার কারণে পালিয়ে বেড়াচ্ছে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামালও বলেছেন যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা স্বেচ্ছায় নিখোঁজ। সরকারের কোনো বাহিনী তাদেরকে গুম করেনি।

তবে, স্বরাষ্ট্রমন্ত্রী ও হাছান মাহমুদের বক্তব্য মানতে নারাজ রাজনীতিক বিশ্লেষকসহ সচেতন মানুষ। তাদের মতে, নিখোঁজ ব্যক্তিরা যদি কোথাও লুকিয়ে থাকে , তাহলে তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব রাষ্ট্রের। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি তাদেরকে গুম না করে থাকে তাহলে, সরকার তাদেরকে বের করে এনে প্রমাণ করুক যে তাদেরকে গুম করা হয়নি। কারণ, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কোনো ব্যক্তির পক্ষে লুকিয়ে থাকা সম্ভব নয়।

সম্পর্কিত সংবাদ

Home Post

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬
Home Post

আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

ফেব্রুয়ারি ২৮, ২০২৬
Home Post

ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • শহীদ নাজিরকে ভুলিয়ে দেওয়া হয়েছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • আল্লামা সাঈদী রহ.-কে ৪ বার গুলি করে হত্যা চেষ্টা করা হয়েছিল

    0 shares
    Share 0 Tweet 0
  • রক্তাক্ত ২৮ অক্টোবর: ১৫ বছর পরেও বেপরওয়া খুনিরা, সুবিচার পায়নি শহীদ পরিবার

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬

আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

তারেক রহমান সরকারের সামনে অপেক্ষা করছে যেসব চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রাজনীতিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ফ্যাসিবাদী জামানার সিলসিলা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD