শনিবার, মে ২, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

সাংবাদিক নির্যাতনে রেকর্ড গড়েছে হবিগঞ্জের ২ এমপি

জুন ১৩, ২০১৭
in Home Post, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

দেশে গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধ হচ্ছে না। সরকারের এমপি-মন্ত্রীদের দুর্নীতি, লুটপাট, দখলবাণিজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে লিখলেই সাংবাদিকদের ওপর নেমে আসে নির্যাতনের স্টিম রোলার।

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। রিমান্ডের নামে তাদের ওপর চালানো হয়েছে নির্যাতন। সরকারের এসব কর্মকাণ্ড নিয়ে সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। এসব ঘটনায় গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্টজনসহ মানবাধিকার সংস্থাগুলো।

সাংবাদিক নির্যাতনের ধারাবাহিকতায় সোমবার সরকারদলীয় একজন এমপিকে নিয়ে রিপোর্ট করায় হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সমাচার পত্রিকার সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিককে আইসিটি আইনে করা একটি ভিত্তিহীন মামলায় গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, সরকারের নির্দেশে গোয়েন্দা সংস্থা দুর্নীতি-লুটপাটে জড়িত আওয়ামী লীগের এমন ৮০ জন এমপির একটি তালিকা করেছে। আগামী একাদশ জাতীয় নির্বাচনে তারা আর মনোনয়ন পাচ্ছেন না বলেও জানা গেছে। এনিয়ে পূর্ব পশ্চিমবিডি ডটকমসহ আরও কয়েকটি অনলাইন পত্রিকায় নিউজ হয়েছে।

জানা গেছে, এই ৮০ জন এমপির মধ্যে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খানের নামও আছে। এনিয়ে গত ৮ জুন হবিগঞ্জের স্থানীয় পত্রিকা দৈনিক সমাচার একটি নিউজ করেছে। এতে এমপি মজিদ ক্ষুব্ধ হয়ে সমাচার পত্রিকার সম্পাদক ও হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে আইসিটি আইনে মামলা করেন। সোমবার সেই মামলায় গোলাম মোস্তফা রফিককে গ্রেফতার করেছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জের) এমপি আব্দুল মজিদ খানের বিরুদ্ধে স্থানীয়দের অনেক অভিযোগ রয়েছে। সাধারণ মানুষের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। সরকার থেকে বরাদ্দ যা নেন সবই দলীয় নেতাকর্মীদের মধ্যে বন্টন করে দেন। আওয়ামী লীগের কর্মী-সমর্থকরাও তার ওপর প্রচণ্ড ক্ষুব্ধ। এমপি নির্বাচিত হওয়ার পর তিনি হবিগঞ্জ শহরে শত কোটি টাকা খরচ করে একটি আলিশান বাড়ি তৈরি করেছেন।
স্থানীয়দের অভিযোগ, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর এমপি এডভোকেট আবু জাহির ও জেলা সেক্রেটারি এমপি মজিদের লুটপাট দুর্নীতির বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না। স্থানীয় সাংবাদিকরাও তাদের বিরুদ্ধে কিছু লিখলে রোষানলের শিকার হয়। কিছু দিন আগেও এমপি আবু জাহির একজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করেছে। জানা গেছে, ওই সাংবাদিক এখন পর্যন্ত হবিগঞ্জে ঢুকতে পারছে না।

জানা গেছে, হবিগঞ্জে এখন চলছে আওয়ামী লীগের দুই এমপির শাসন। সব কিছু চলছে তাদের ইচ্ছেমতো। আওয়ামী লীগের এই এমপির অত্যাচার নির্যাতনে পুরো হবিগঞ্জবাসী এখন অতিষ্ঠ। তারা এখন মুক্তির প্রহর গুনছে।

 

সম্পর্কিত সংবাদ

Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

    0 shares
    Share 0 Tweet 0
  • অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

    0 shares
    Share 0 Tweet 0
  • বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD