• যোগাযোগ
বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

তিন দিনের মধ্যে ‘আল্লাহ মেহেরবান’ গান সরাতে নোটিশ

মে ২৮, ২০১৭
in Top Post, অন্যান্য খবর
Share on FacebookShare on Twitter

আল্লাহর পবিত্র নামকে জঘন্যভাবে চিত্রায়িত করা হয়েছে উল্লেখ করে জাজ মাল্টি মিডিয়াকে ‘আল্লাহ মেহেরবান’ শীর্ষক গানটি আগামী তিনদিনের মধ্যে ইউটিউব থেকে সরিয়ে ফেলতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

রবিবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজিজুল বাশারের পক্ষে আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান রেজিস্ট্রার ডাকযোগে নোটিশটি পাঠান।

এতে বলা হয়েছে, ২৭ মে ইসলামী গান মনে করে আমার মক্কেল ইউটিউবে ‘আল্লাহ মেহেরবান’ গানটি খুঁজে পান। কিন্তু তিনি দেখতে পান গানটি বস-২ নামক চলচ্চিত্রের আইটেম সং। এই গানটিতে আল্লাহর পবিত্র নামকে এত জঘন্যভাবে চিত্রায়িত করা হয়েছে যা বলার অপেক্ষা রাখে না।

পবিত্র রমজানের আগে এরকম ধৃষ্টতাপূর্ণ গান মুক্তি দিয়ে প্রযোজনা সংস্থাটি দেশের আপামর জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলেও নোটিশে উল্লেখ আছে। আগামী তিনদিনের মধ্যে গানটির ভিডিও ইউটিউবসহ অন্যান্য মাধ্যম থেকে সরিয়ে না ফেলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাজ মাল্টি মিডিয়ার পরিচালক ছাড়াও সরকারের তথ্য মন্ত্রণালয় সচিব, সাংস্কৃতিক সচিব, বিএফডিসির  ব্যবস্থাপনা পরিচালক, পুলিশের আইজি, চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান বরাবরও নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

Home Post

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬
রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা
Home Post

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫
সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র
Home Post

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD