• যোগাযোগ
বুধবার, অক্টোবর ৭, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home রাজনীতি

হাওরে দুর্গত মানুষের মাঝে শিবির সভাপতির ত্রাণ বিতরণ

এপ্রিল ২৬, ২০১৭
in রাজনীতি
Share on FacebookShare on Twitter

ভারত থেকে নেমে আসা ঢলে আকস্মিক বন্যায় নেত্রকোনার কালিজুড়ী উপজেলায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সহায়তা প্রদান করেছে ইসলামী ছাত্রশিবির।

আজ বুধবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সহায়তা প্রদান করেন। এসময় কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক হাসনাইন আহমেদ, মোমেনশাহী শহর সভাপতি খন্দকার আবু হানিফসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় শিবির সভাপতি বলেন, ভারত থেকে নেমে আসা ঢলে আকস্মিক বন্যা হাওর অঞ্চলের মানুষের জীবনকে দূর্বিষহ করে দিয়েছে। বন্যায় ফসলের যে সিমাহীন ক্ষতি হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। ফসল তোলার ঠিক আগ মুহুর্তে এই বন্যা হাওর অঞ্চলের কৃষকদের সব কেড়ে নিয়েছে। অপরদিকে উজান থেকে নেমে আসা ঢলের পানির প্রভাবে হাওরের সব মাছ মরে ভেসে উঠছে, একইভাবে মরছে হাস সহ পশুপাখি। হাওর অঞ্চলের মাছ ও গোবাদি পশুপাখির ব্যাপক মৃত্যু যথার্থভাবেই পরিবেশ বিপর্যয়ের ইঙ্গিত বহন করে। ইতিমধ্যে উজান থেকে নেমে আসা ঢলের পানিতে দূষণকারী কোন তেজস্ক্রিয় পদার্থ থাকতে পারে বলে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। কিন্তু সরকার সময়ক্ষেপন করে শুধুমাত্র আণবিক শক্তি কমিশনের মাধ্যমে দায়সারা প্রতিবেদন প্রকাশ করেছে। সেই সাথে এই বিশাল অঞ্চলের বিপদ গ্রস্থ মানুষের জন্য সরকার তেমন কার্যকর কোন ব্যবস্থা গ্রহন করেনি। ফলে মানুষের দূর্দশা বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, সামাজিক দায়িত্ববোধ থেকেই বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ছাত্রশিবির সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে। ছাত্রশিবিরের এমন কার্যক্রম অব্যাহত থাকবে। একই সাথে আমরা সরকারের প্রতি আহবান রেখে বলতে চাই, হাওরের এই অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করে দ্রুত ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতা ও পূণর্বাসনের ব্যবস্থা করতে হবে। হাওর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মানে দুর্নীতি হয়েছে কিনা? তা খতিয়ে দেখে দোষীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। একইসাথে, হাওরের পানি কোন তেজস্ক্রিয় পদার্থের দ্বারা দূষণ হয়েছে কিনা তা নির্ণয় করতে দেশের খ্যাতনামা পরিবেশ বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সমন্বয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। আমরা বিশ্বাস করি হাওর অঞ্চলের মানুষ ধৈর্য্য ও সাহসিতা দিয়ে এ সমস্যা মোকাবেলা করতে সক্ষম হবে।

নগদ অর্থ প্রদান

এদিকে হাওরে দুর্গত এলাকাবাসীর মাঝে ত্রাণের পাশাপাশি নগদ অর্থও প্রদান করেছে শিবির।  গত ২২ এপ্রিল শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সালাহুদ্দিন মাহমুদের নেতৃত্বে হাওরবাসীর মাঝে এই নগদ অর্থ প্রদান করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি

 

Save

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • কোটাবিরোধী আন্দোলন : ছাত্র সংগঠনগুলোর অবস্থান কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD