শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home ফেসবুক থেকে

প্রধানমন্ত্রীকে তুহিন মালিকের খোলা চিঠি

এপ্রিল ১৮, ২০১৭
in ফেসবুক থেকে
Share on FacebookShare on Twitter

মাননীয় প্রধানমন্ত্রী,

ক’দিন আগে আপনি দেশের সর্বজনশ্রদ্ধেয় আলেম-ওলামাদেরকে যেভাবে সম্মানিত করেছেন; দেওবন্দের উসুল ও কওমি স্বকীয়তা শতভাগ অক্ষুন্ন রেখে কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের সমমান দিয়েছেন; মহান স্বাধীনতা সংগ্রামে কওমি উলামায়ে কেরামের গৌরবজ্জ্বল ভূমিকার প্রশংসা করেছেন; এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের গ্রিক মূর্তি অপসারণের বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতি প্রদান করেছেন — এর সবগুলোই আপনার রাজনৈতিক প্রজ্ঞা ও পরিপক্কতার নিদর্শন।

আপনি নিশ্চয়ই অনুভব করেছেন, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিকূলে কোন হটকারী মতামতকে জোড় করে চাপিয়ে দেয়াটা বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। তাছাড়া শাপলা চত্বরের বিভীশিখাময় কলংক মাথায় নিয়ে আওয়ামী লীগের মত বৃহৎ রাজনৈতিক দলের ভবিষ্যত রাজনীতি কতটাই বা মারাত্মক হতে পারে!

এটাকে রাজনীতি বলুন কিংবা আপনার ঈমানী দায়িত্ববোধ বলুন–

আলেম-ওলামাদের প্রতি আপনার অসাধারণ ভক্তিপূর্ণ শ্রদ্ধাবোধ পুরো জাতিকে মুগ্ধ করেছে। দেখুন, যাকে আপনি নিত্যদিন হেয় প্রতিপন্ন করে গালাগাল করেছেন, সেই তিনিই দেশের সব শীর্ষস্থানীয় আলেমদের সাথে নিয়ে সেই আপনার জন্যই মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন। একজন মুসলিমের জন্য এর চেয়ে মূল্যবান আর কি হতে পারে?অথচ সপ্তাহ যেতে না যেতেই আপনি গুটিকয়েক বিপথগামীর প্ররোচনায় আপনার নিজের প্রদত্ত অঙ্গীকার থেকে সরে এসে বিভিন্ন রকমের বিকল্পতার প্রস্তাব দিচ্ছেন!

আপনাকে মনে রাখতে হবে —
আপনার দল, দলের প্রতিষ্ঠাতা, দলের সভানেত্রী কিংবা দলের সিংহভাগ নেতা-কর্মীরা নাস্তিক-মুরতাদ নন। নাস্তিক-মুরতাদরা কখনই তাদের নির্বাচনী আসনে দুয়েকশ’র বেশী ভোট পায়না! এদেশের মানুষ কখনই নিজেকে নাস্তিক-মুরতাদের বংশধর দাবী করে গর্ববোধ করে না। বরং আলেম-ওলামা-ওলী কিংবা সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান বলেই নিজেদেরকে পরিচয় দিতে গর্ব অনুভব করে। আপনার সামনে বড় একটা সুযোগ এসেছে। আশা করি বিভ্রান্ত-বিপথগামীদের প্ররোচনায় নিজেদের সর্বনাশ করবেন না।

 

Tuhin Malik   এর ফেসবুক থেকে

 

Save

Save

Save

সম্পর্কিত সংবাদ

ইসলাম

আজ ইমাম হাসান আল বান্নার ৭৫ তম শাহদাতবার্ষিকী

ফেব্রুয়ারি ১২, ২০২৪
ফেসবুক থেকে

আজ মুন্সিগঞ্জের বাবা আদম শহীদের শাহদাতবার্ষিকী

সেপ্টেম্বর ২০, ২০২৩
ফেসবুক থেকে

যেভাবে বাংলাদেশে কেয়ারটেকার সরকার এলো! (পর্ব – ০৩)

জুলাই ১৭, ২০২৩

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • অনৈসলামিক কর্মকান্ড বন্ধে আল্লামা সাঈদীর ভূমিকা

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবরি মসজিদ নাকি রাম মন্দির ? ইতিহাস কি বলে ?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

এপ্রিল ৭, ২০২৬

ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

এপ্রিল ৫, ২০২৬

জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

মার্চ ২৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD