বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home জাতীয়

বন্দি অবস্থায় জামায়াত নেতা আব্দুল খালেকের ইন্তেকাল

জুলাই ২০, ২০২৩
in জাতীয়
Share on FacebookShare on Twitter

সাতক্ষীরার জনপ্রিয় নেতা ও সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা আবদুল খালেক মণ্ডল আজ বিকেল ৫ টা ৪৫ মিনিটে বন্দি অবস্থায় ইন্তেকাল করেছেন।

মাওলানা আবদুল খালেক মণ্ডল জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাতক্ষীরা সদর আসন থেকে ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি ১৯৯০ সালে সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। তার আগে তিনি ১৯৮৭ সালে সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। সাতক্ষীরার মানুষ তাঁকে বার বার তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছে।

মাওলানা আবদুল খালেক মণ্ডল সাতক্ষীরার আগরদাড়ী কামিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জামায়াতের সাতক্ষীরা জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ছিলেন।

শিক্ষাজীবনে মাওলানা আবদুল খালেক মণ্ডল কৃতিত্বের স্বাক্ষর রাখেন। দাখিল আলিম ও ফাজিল পরীক্ষায় ১ম শ্রেণীতে ১ম স্থান অধিকার করেন। ১৯৬৫ সালে কামিল পাশ করেন। এরপর রাবিতে ইসলামী স্টাডিজে অনার্স করেন। সেখানে ২য় শ্রেণিতে ৬ষ্ঠ স্থান লাভ করেন। সর্বশেষ ঢাবি থেকে মাস্টার্স করেন। সেখানে ১ম শ্রেণিতে ২য় স্থান লাভ করেন। মাওলানা আব্দুল খালেক মন্ডল ১৯৯৫ সালে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পদক লাভ করেন।

২০২২ সালের মার্চ মাসে সাতক্ষীরার জামায়াত নেতা আব্দুল খালেক মন্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক (!) অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৫ ফেব্রুয়ারি মাসে তাকে গ্রেফতার করে ফ্যাসিবাদী সরকার। তখন থেকে তিনি কারাগারে ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তিনি পবিত্র কুরআন হিফয করেন।

সম্পর্কিত সংবাদ

Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    মে ৪, ২০২৬

    শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    মে ২, ২০২৬

    হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    এপ্রিল ২০, ২০২৬

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD