বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ভোট চুরির স্বীকারোক্তি দিলেন জাপা মহাসচিব

জুলাই ৩১, ২০২২
in Home Post, slide, জাতীয়, রাজনীতি
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

আজ ৩১ জুলাই, রবিবার নির্বাচন কমিশনের সাথে সংলাপে রাতে ভোট চুরির বিষয়ে স্বীকারোক্তি দিলেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক। তিনি বলেন, ‘রাতে কিন্তু কাজটা (ভোট দেওয়া) হয়। হয় মানে কী, আমরাই করাইছি, কী বলব, এটা হয়।’

রাতে ভোট চুরির স্বীকারোক্তি দিয়ে জাতীয় পার্টি (জাপা) প্রস্তাব করে যেন ভোটের দিন সকালে ভোট কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়। তারা মনে করেন, ভোটের আগের রাতে কেন্দ্রে ব্যালট পেপার পাঠালে কারচুপি হয়। তাই কারচুপি ঠেকাতে ভোটের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর দাবি জানিয়েছে দলটি।

আজ রোববার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়ে এ দাবি জানিয়েছে জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের দায়িত্বে থাকা জাপা। জাপার মহাসচিব মুজিবুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সকালে ইসির সংলাপে অংশ নেয়। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত এই সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের ঘোর বিরোধিতা করেছে জাপা। এ প্রসঙ্গে জাপা মহাসচিব বলেন, ‘ইভিএমে আমাদের আস্থা নেই। ব্যক্তিগতভাবে আমারও এতে কোনো আস্থা নেই। মানুষ মনে করে, ইভিএমে ভোট পাল্টে দেওয়া হলে কিছু করার নেই। কারণ, ফল রিচেক করা যায় না।’

জাপা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন, নির্বাচনী কর্মকর্তারা নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ না করে নিজস্ব ক্ষমতাবলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে আইন প্রণয়ন, নির্বাচনী খরচ ২৫ লাখ টাকা বাড়িয়ে ৫০ লাখ টাকা করা, প্রয়োজনে ব্যয়ের সর্বোচ্চ সীমা তুলে দেওয়া, ইউটিলিটিস বিল-ক্রেডিট কার্ডের বিলের জন্য প্রার্থিতা বাতিলের বর্তমান বিধান বাতিল করা ইত্যাদি প্রস্তাব সংলাপে দিয়েছে।

জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু ছাড়াও পার্টির কো-চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি ও সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, ফখরুল ইমাম, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূইয়া, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভূইয়া, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু অংশ নেন সংলাপে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি সংলাপ করে আসছে। আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করার লক্ষ্যে দলগুলোর পরামর্শ নিতেই এই সংলাপের আয়োজন করেছে ইসি।

বিকেলে আওয়ামী লীগের সাথে সংলাপের মধ্য দিয়ে ইসির সংলাপ আজ শেষ হচ্ছে। সংলাপে ইসিতে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। বিএনপিসহ মোট নয়টি দল এই সংলাপে অংশ নেয়নি।

গত ফেব্রুয়ারির শেষে দায়িত্ব নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন। দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মাথায় তারা অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করে। রাজনৈতিক দলের আগে শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক, সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ করে ইসি।

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    মে ৪, ২০২৬

    শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    মে ২, ২০২৬

    হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    এপ্রিল ২০, ২০২৬

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD