• যোগাযোগ
শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home slide

জনবিস্ফোরণের পথে বাংলাদেশ!

জুন ৩, ২০২২
in slide, জাতীয়
জনবিস্ফোরণের পথে বাংলাদেশ!
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

শেখ হাসিনা ও তার দলের নেতারা প্রতিদিনই পদ্মাসেতুর ভাঙ্গা রেকর্ড বাজানো নিয়ে ব্যস্ত থাকে। তাদের মতে বাংলাদেশে এখন আর কোনো সমস্যা নাই। পদ্মা সেতু নির্মাণের সাথে সাথে সব সমস্যা থেকে মুক্তি পেয়েছে মানুষ। এই সেতু নির্মাণ শেষ হওয়ার পরই দেশের মানুষের উন্নত হয়েছে বলেও দাবি তাদের।

কিন্তু বাস্তবে দেশের মানুষ কেমন আছে? নিম্ন আয়ের মানুষ কি প্রতিদিন তিন বেলা ভাত খেতে পারছে? মানুষ কি ঠিক মতো চিকিৎসা সেবা পাচ্ছে? মানুষ কি স্বাধীন মতো কথা বলতে পারছে? সরকারের লুটপাট, দুর্নীতি, খুন, হত্যা, গুম-অপহরণ, নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে কি দেশের মানুষ প্রতিবাদ করতে পারছে? সাধারণ মানুষ কি তাদের জান মালের নিরাপত্তা পাচ্ছে?

সচেতন মানুষের কাছে এসব প্রশ্নের উত্তর নেই। দেখা গেছে, প্রতিদিন বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অজুহাত দেখিয়ে সরকার প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। এমনকি সবজির বাজারেও জ্বলছে আগুন। প্রশ্ন উটেছে শাক-সবজি তো দেশের বাইরে থেকে আমদানি করা হয়নি। তাহলে এটার দাম বাড়ছে কেন?

অর্থনীতিবিদরা বলছেন, শেখ হাসিনা ও তার দলের নেতারা সারাদিন পদ্মা সেতু নিয়ে ভাঙ্গা রেকর্ড বাজালেও সাধারণ মানুষ সারাদিনে একবারও এই সেতুর নাম মুখ দিয়ে উচ্চারণ করে না। যেখানে ১০০ টাকা দিয়ে মানুষ তিন বেলার বাজার করতে পেরেছে, সেখানে এখন ৫০০ টাকা দিয়েও তিন বেলার বাজার করা যায় না। দেশের মানুষের দু:খ কষ্টের দিকে সরকারের কোনো নজর নাই। তারা আছে শেষ মুহূর্তের লুটপাটে ব্যস্ত। বিভিন্ন সেক্টরে হানা দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। মানুষের কথা চিন্তা করার সময় তাদের কোথায়?

ঢাকার উত্তর অঞ্চলের কয়েকজনের কথা বললে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পেটে ভাত নাই, কাজ পাই না করতে, বাজার করতে পারি না, ছেলে মেয়েকে খাবার কিনে দিতে পারি না, হাসিনার পদ্মা সেতু দিয়ে আমরা কি করমু? টেহা কামাইয়ের জন্য হাসিনা সব জিনিসের দাম বাড়াইছে। আমাদের কষ্ট হাসিনা বুঝে না। দেশের মানুষ হাসিনার উপর খুব ক্ষেপা। সুযোগ পাইলেই রাস্তায় নাইম্যা যাইব।

খোঁজ নিয়ে দেখা যায়-আওয়ামী লীগের খাছ দালাল ছাড়া সব মানুষই এখন শেখ হাসিনার উপর প্রচণ্ড ক্ষুব্ধ। দেশের মানুষের মধ্যে এখন চরম অস্থিরতা বিরাজ করছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখলেই এখন মানুষ ক্ষুব্ধ হয়ে যায়। দেশের সার্বিক পরিস্থিতি ক্রমইে খারাপের দিকে যাচ্ছে।

দেশের মানুষ ভাল নেই বলে মনে করছেন রাজনীতিক বিশ্লেষকরা। তারা বলছেন, পরিস্থিতি খুবই খারাপ। যে কোনো সময় দেশে যে কোনো কিছু ঘটতে পারে। কারণ, বিগত ১২ বছর ধরে মানুষের মনে মধ্যে ক্ষোভ জমা হচ্ছে। যেকোনো সময় এটার বিস্ফোরণ ঘটতে পারে। আর সেটা হতে পারে বড় ধরণের জনবিস্ফোরণ। যেটা শেখ হাসিনার পক্ষে সামাল দেয়া সম্ভব হবে না।

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বর্তমান বিশ্বের সফলতম স্বৈরশাসক

    0 shares
    Share 0 Tweet 0
  • নেতার পকেটের টাকা চলে যায় বিটিভি’র ক্যামেরাম্যানের হাতে! (ভিডিও)

    0 shares
    Share 0 Tweet 0
  • একনজরে বদর যুদ্ধের ঘটনাবলি

    0 shares
    Share 0 Tweet 0
  • ক্ষমতাসীন নেতা ও পুলিশের নেতৃত্বে সড়ক-মহাসড়কে চলছে চাঁদাবাজির মহোৎসব

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD