বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

নির্বাচনের কী দরকার?

ফেব্রুয়ারি ১, ২০২০
in Top Post, অতিথি কলাম
Share on FacebookShare on Twitter

খালেদ মুহিউদ্দীন

শান্তিপূর্ণ একটি নির্বাচন হয়েছে৷ ভোটারদের আগ্রহ নেই, অনিয়মের শেষ নেই, কারো কারো ক্ষেত্রে নিজের ভোট নিজে দেওয়ার উপায় নেই, তবুও ভোট৷

আর কিছুক্ষণ পরেই দুইজন নতুন মেয়র৷ হারু পার্টির কিছু উতোর চাপান৷ তারপর আবার নতুন ইস্যু৷ আর কিছু না থাকলে করোনা ভাইরাস তো থাকলোই!

একজন সিনিয়র সাংবাদিক আমার কাছে জানতে চাইলেন, ভোট নিতে যদি এতসব খুচরা অনিয়মই করা হবে তবে এত টাকা খরচ করে নির্বাচনের দরকার কী?

সামাজিক ও গণমাধ্যমে দেখতে পাচ্ছি ভোট দেওয়ার সময় সরকারি দলের লোক পাশে পাশে থেকেছেন, কোনো কোনো ক্ষেত্রে ভোটটিও দিয়ে দিচ্ছেন৷ দেখছি ভোটকেন্দ্র খালি, দেখছি স্বয়ং প্রধান নির্বাচন কমিশনারের আঙুলের ছাপ মিলছে না৷ আমার মনেও প্রশ্ন উঠছে, তবে নির্বাচন কোন দরকার?

গতকাল একজন সহকর্মী ঠাট্টা করছিলেন, মানে ঠাট্টা তার অরিজিনাল নয়৷ কে একজন ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিনয় দেখে তিনি মুগ্ধ৷ এই যে এত কষ্ট করে ভোট চাইছেন, চা বানিয়ে দিচ্ছেন৷

ঢাকাবাসী একটা নির্ভেজাল ছুটি কাটাচ্ছেন বলেই মনে হচ্ছে৷ ভোট কেন্দ্রগুলো ফাঁকা ফাঁকা৷ একজন আসছেন তো ২০ জন ঘরে বসে টিভি দেখছেন৷ নির্বাচন কমিশনের একজন দায়িত্বশীল বলেছেন, ইয়াং জেনারেশন দেরিতে ঘুম থেকে উঠে বলে ভোটকেন্দ্রে মানুষ নাই! কী অসাধারণ বিশ্লেষণ৷ সমাজ ও রাষ্ট্রবিজ্ঞানীরা তাকে চিনে রাখবেন, আশা রাখি৷

অনেকে আবার সজীব ওয়াজেদ জয়ের জরিপ নিয়েও কথা বলেছেন৷ আমি নিজেই বলেছি, ওনার ভোটের জরিপ সব সময়ই বলা উচিত গত কয়েক বছরে পুরোপুরি মিলে যায়! এবারও নিশ্চয়ই মিলবে৷ আমরা মিথ্যা তাই বলে জরিপ তো আর মিথ্যা হতে পারে না৷

লেখক: প্রধান, ডয়চে ভেলে বাংলা বিভাগ

সম্পর্কিত সংবাদ

Home Post

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬
Home Post

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫
Home Post

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

    মার্চ ২, ২০২৬

    আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

    ফেব্রুয়ারি ২৮, ২০২৬

    ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    ফেব্রুয়ারি ২০, ২০২৬

    তারেক রহমান সরকারের সামনে অপেক্ষা করছে যেসব চ্যালেঞ্জ

    ফেব্রুয়ারি ১৮, ২০২৬

    রাজনীতিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ ফ্যাসিবাদী জামানার সিলসিলা

    ফেব্রুয়ারি ৭, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD