• যোগাযোগ
শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

সাংবাদিক অবরুদ্ধ, পুলিশের সামনে তথ্য মুছলেন ছাত্রলীগ নেতা

ফেব্রুয়ারি ১, ২০২০
in Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে ভোটের তথ্য সংগ্রহে অবরুদ্ধ ও শারীরিকভাবে হেনস্তার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তারা হলেন-বাংলাদেশ প্রতিদিনের মাহবুব মমতাজী এবং বিজনেস স্ট্যান্ডার্ডের নুরুল আমিন জাহাঙ্গীর।

বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মাহবুব মমতাজী জানিয়েছেন, সকাল সাড়ে দশটার দিকে গেন্ডারিয়ার ৪৬ নম্বর ওয়ার্ডের জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদ্রাসা ভোটকেন্দ্রে তথ্য সংগ্রহে যান তিনি।

মাহবুব বলেন, “বেলা পৌণে ১১টার দিকে একটি বুথে দুই ভোটার তাদের ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেন। আমরা ওই দুই ভোটারের ছবি তুলি এবং তাদের মতামত নিই”।

“তাদের কাছ থেকে তথ্য নিয়ে বের হয়ে আসার সময় আমাদের পথ আটকান গেন্ডারিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াদ। জামার কলার ধরে টানাহেঁচড়া ও ইসির দেয়া ভোট পরিদর্শন কার্ড ছিঁড়ে ফেলার চেষ্টা করেন”, বলেন মাহবুব। এসময় তাদের কাছে থাকা নোটবইও ছিঁড়ে ফেলা হয়।

তাদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগ করেন মাহবুব। মোবাইল ফোন উদ্ধারে ভোটকেন্দ্রের ইনচার্জ গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক মাহমুদ এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফকে বিষয়টি জানানো হয়।

কিন্তু তাদের কাছ থেকে কোনো সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন মাহবুব ও জাহাঙ্গীর। তারা বলেন, পুলিশ কর্মকর্তারা ‘ছাত্রলীগ নেতাকে কিছু বলতে পারবেন না’ বলে জানান।

পরে দুই সাংবাদিক প্রিজাইডিং অফিসারের কাছে গেলে তারাও অপরাগতা জানান।

বেলা ১২টার দিকে পুলিশের ওয়ারি জোনের সহকারী পুলিশ কমিশনার হান্নানুল ইসলাম সেখানে যান। তার উপস্থিতিতেই সাংবাদিকদের মোবাইল ফোনের যাবতীয় তথ্য ও ছবি মুছে ফেলা হয় বলে জানান মাহবুব। এরপর প্রায় একঘণ্টা অবরুদ্ধ থাকার পর ওই ভোটকেন্দ্র থেকে বের হতে পারেন দুই সাংবাদিক।

সূত্র: দ্য ডেইলি স্টার

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • কোটাবিরোধী আন্দোলন : ছাত্র সংগঠনগুলোর অবস্থান কী?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD