শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home slide

এরশাদই হাসিনাকে অবৈধ ক্ষমতা দখলের সুযোগ দিয়েছিল

সেপ্টেম্বর ৯, ২০১৯
in slide, Top Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

বিরোধী দলের নেতাদেরকে খোঁচা মেরে কথা বলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভ্যাসে পরিণত হয়ে গেছে। সুযোগ পেলেই তিনি খোঁচা মারেন। আর সেটা যদি হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জামায়াত নেতাদের ক্ষেত্রে, তাহলেতো আর কথাই নাই। ওই যে বলে-এমনিতো নাচুড়া বুড়ি আরও পেয়েছে ঢোলের বারি। বিশেষ করে কোনো আলোচনায় যখন জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান এরশাদের প্রসঙ্গে আসে তখনই শেখ হাসিনা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার চৌদ্দগোষ্ঠী উদ্ধার করে ছাড়েন।

রোববার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের শুরুতেই সদ্য মৃত্যুবরণকারী জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা এরশাদের ওপর শোক প্রস্তাব আনা হয়। এই শোক প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন-খালেদা জিয়া এরশাদকে অবৈধভাবে ক্ষমতা দখলের সুযোগ করে দিয়েছিল।

শুধু রোববারই সংসদে প্রধানমন্ত্রী একথা বলেননি। সংসদের ভেতর ও বাইরে আরও একাধিকবার তিনি বলেছেন যে, খালেদা জিয়া এরশাদকে অবৈধভাবে ক্ষমতা দখলের সুযোগ করে দিয়েছিল। কিন্তু এরশাদ যে হাসিনাকে একতরফা নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখলের সুযোগ দিয়েছিল সেটা কিন্তু তিনি একবারও বলেন নি।

২০১৪ সালের ৫ জানুয়ারিতে একতরফা ও বিনাভোটে নির্বাচিত এমপিদের নিয়ে শেখ হাসিনা যে সংসদ গঠন করেছিলেন আইনের দৃষ্টিতে সেটা কি বৈধ ছিল? ওই নির্বাচনে ১৫৪ জন নির্বাচিত হয়েছিল বিনাভোটে। আর বাকীগুলো নিজেরাই নিজেদের প্রতীকে সিল মেরেছিল। অবৈধ এই ক্ষমতাকে বৈধতা দেয়ার জন্য তখন এরশাদের দলকে বিরোধী দলের আসনে বসিয়েছিলেন শেখ হাসিনা। এরশাদের জাতীয় পার্টি যদি তখন নির্বাচনে অংশ না নেয় তাহলে বিনাভোটের এমপিদের নিয়ে সরকার গঠন করা সম্ভব ছিল না। এই এরশাদের কারণেই শেখ হাসিনা অবৈধভাবে ৫ বছর ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছিল। কিন্তু, নিজেদের অবৈধ ক্ষমতা দখলের কথা আজ তিনি বেমালুম ভুলে গেছেন।

এছাড়া, রাষ্ট্রের সংবিধানে বলা আছে, সংসদ সদস্যরা জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হবেন। কিন্তু, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে কি এদেশের মানুষ ভোট দিতে পেরেছে? ফজরের নামাজের আগেই শেখ হাসিনার গুন্ডা-পান্ডারা ব্যালট নিয়ে নৌকায় সিল মেরে বক্স ভরে রেখেছে। ভোট ডাকাতি করে ক্ষমতা গ্রহণ কি বৈধ? কি বলবেন শেখ হাসিনা?

সম্পর্কিত সংবাদ

Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬
Home Post

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬
Home Post

চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

এপ্রিল ৭, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • অনৈসলামিক কর্মকান্ড বন্ধে আল্লামা সাঈদীর ভূমিকা

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবরি মসজিদ নাকি রাম মন্দির ? ইতিহাস কি বলে ?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

এপ্রিল ৭, ২০২৬

ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

এপ্রিল ৫, ২০২৬

জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

মার্চ ২৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD