সোমবার, মার্চ ১৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

ঐক্যফ্রন্টের নির্বাচনকালীন সরকারের দাবী প্রত্যাখ্যান করলো আওয়ামী লীগ

নভেম্বর ৭, ২০১৮
in Top Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

জাতীয় ঐক্যফ্রন্টের নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব গ্রহণ করেনি আওয়ামী লীগ। আজ গণভবনে দীর্ঘ সময় দুই পক্ষের মধ্যে আলোচনা হলেও অচলাবস্থা নিরসন হয়নি বলেই মনে হচ্ছে।

বৈঠকের পর সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সংবিধানের বাইরে কিছুই করার অবকাশ নেই। তিনি বলেন, কিছু কিছু প্রস্তাব মেনে নিতে আপত্তি নেই। তবে নিরপেক্ষ নির্বাচন কালীন সরকার গঠনের দাবি মানা হবে না।

তিনি বলেন, সেনাবাহিনীকে ম্যাজেস্ট্রেসি ক্ষমতা দেয়া হবে না। তবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা থাকতে পারে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে আশ্বাস দিয়েছেন যে তিনি সবার কাছে গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন। তিনি দেশবাসীর সাথে প্রতারণা করবেন না। সবার জন্য সমান সুযোগ থাকবে। কেউ বেশি সুযোগ থাকবে না।

তিনি বলেন, বিদেশী পর্যবেক্ষকদের অবাধ পর্যবেক্ষণ থাকবে।

তিনি বলেন, ঐক্যফ্রন্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়েছেন। এটি আদালতের বিষয় বলে তিনি জানান।

এ ছাড়া সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিসহ জাতীয় ঐক্যফ্রন্ট তাদের ৭টি দাবি আবারও জানিয়েছে।

বেলা ১১টা ১০ মিনিটের দিকে শুরু হওয়া দ্বিতীয় দফা সংলাপ বেলা দুইটায় শেষ হয়। দুই পক্ষের পৃথক অবস্থানে কোনো পক্ষই ঐকমত্যে আসতে পারেনি বলে বৈঠক সূত্র জানিয়েছে।

বেলা সোয়া দুইটার দিকে ঐক্যফ্রন্ট নেতারা গণভবন থেকে বের হন।

 

সুত্র: নয়াদিগন্ত ও প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬
Home Post

ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • ভোটের মাঠে জামায়াতের ঐতিহাসিক উত্থান: নতুন রাজনৈতিক মেরুকরণ

    0 shares
    Share 0 Tweet 0
  • মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী সন্ত্রাসের নবউত্থানে বিএনপির আশকারা দেশের জন্য অশনিসংকেত

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • একনজরে বদর যুদ্ধের ঘটনাবলি

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা কে এই মুজতবা খামেনী?

মার্চ ১০, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যে সকল সংকটে পড়বে বাংলাদেশ

মার্চ ৯, ২০২৬

বদর যুদ্ধের অর্থনৈতিক ও পারিপার্শিক বিশ্লেষণ

মার্চ ৭, ২০২৬

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD