শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

পূর্বাচলের সেই ৩ জনকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হয়েছিল

সেপ্টেম্বর ১৫, ২০১৮
in Top Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহর থেকে গুলিবিদ্ধ তিন যুবকের পরিচয় মিলেছে। নিহতরা হলেন, রাজধানীর নিকুঞ্জ এলাকার শহীদুল্লাহর ছেলে সোহাগ ভুইয়া (৩২), মুগদা মান্ডা এলাকার আব্দুল মান্নানের ছেলে শিমুল আজাদ (৩০)। একই এলাকার আব্দুল ওয়াহাবের ছেলে ও শিমুল আজাদের ভায়রা নুর হোসেন বাবু (৩০)। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির এলাকায়।

স্বজনদের দাবি, বুধবার (১২ সেপ্টেম্বর) শিমুল আজাদের গ্রামের বাড়ি ঝিনাইদহ বেড়াতে যাওয়ার জন্য বের হয় তিনজন। যাওয়ার পথে মাওয়া ফেরী পার হওয়ার পর ডিবি পুলিশ পরিচয়ে তাদেরকে যাত্রীবাহী বাস থেকে নামিয়ে তুলে নিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার সকালে পূর্বাচল উপশহরের আলমপুর এলাকার ১১ নং ব্রিজ এলাকায় সড়কের পাশে তিন যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ওই এলাকা থেকে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। খবর পেয়ে নিহতের স্বজনেরা রূপগঞ্জ থানায় ছুটে আসেন। তারা এসে নিহতের লাশ শনাক্ত করেন।

শিমুলের স্ত্রী আয়েশা আক্তার আন্না বলেন, ‘বুধবার বেড়াতে যাওয়ার পথে ডিবি পুলিশ পরিচয়ে তাদেরকে যাত্রীবাহী বাস থেকে নামিয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। তারা কোনও রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।’

নিহত তিনজনই বন্ধু ছিলেন। তারা রাজধানীতে ঝুটের (ওস্টেজ কাপড়ের টুকরার) ব্যবসা করতেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, নিহতদের মাথা ও শরীরে গুলির চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশগুলো নিয়ে যাওয়া হয় ওই এলাকায়। নিহত একজনের পকেটে ৬৫ পিস ইয়াবা দিয়ে দেয়া হয়।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬
Home Post

সাঈদীর রায় পরবর্তী গণহত্যা ও নিরবতায় অপরাধের মৌন সম্মতি উৎপাদন

মার্চ ৭, ২০২৬
Home Post

মধ্যপ্রাচ্যের সংঘাতে অস্থিতিশীল হবে বৈশ্বিক অর্থনীতি

মার্চ ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • অনৈসলামিক কর্মকান্ড বন্ধে আল্লামা সাঈদীর ভূমিকা

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবরি মসজিদ নাকি রাম মন্দির ? ইতিহাস কি বলে ?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

এপ্রিল ৭, ২০২৬

ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

এপ্রিল ৫, ২০২৬

জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

মার্চ ২৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD