• যোগাযোগ
বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

নিজ থেকে সরে যাচ্ছেন মন্ত্রিপরিষদ সচিব!

আগস্ট ২৭, ২০১৮
in Home Post, slide, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

ক্ষমতার শেষ মুহূর্তে এসে সরকারের সব কিছুতেই যেন ওলট-পালট হতে বসেছে। সরকার বা প্রশাসনের প্রাণকেন্দ্র হলো সচিবালয়। সরকারের সেই প্রাণেই এখন টর্ণেডো শুরু হয়ে গেছে। ক্ষমতাকে নিজেদের হাতে কুক্ষিগত করে রাখার জন্য প্রতি বছর একবার করে বেতন বাড়িয়ে যাদেরকে নিজেদের পক্ষে রাখার চেষ্টা করেছে, শেখ হাসিনার সেই সচিবরাই এখন তাকে ছেড়ে চলে যেতে চাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সচিবদের মধ্য থেকে অনেকেই ভবিষ্যত অন্ধকার দেখে এখন থেকেই বিএনপির সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন। সচিবদের মধ্য থেকে যারা সরকারের পলিসি ম্যাকার হিসেবে পরিচিত তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে দেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করছেন।

বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে এসব খবর ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতরে চলে গেছে। কিন্তু, শেষ মুহূর্তে এসে প্রধানমন্ত্রী তাদের বিরদ্ধে কোনো ব্যবস্থা নেয়ারও সাহস দেখাতে পারছেন না। প্রধানমন্ত্রীর দফতরও বিষয়গুলোকে গোপন রাখছেন। কারণ, এগুলো জানাজানি হয়ে গেলে প্রশাসনে স্থবিরতা নেমে আসবে। তার ফলে সরকারের টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে।

এসবের মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা হলো মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের ঘটনা। তিনি হলেন প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। যিনি সরাসরি সরকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখাশোনা করেন।

জানা গেছে, সম্প্রতি তিনিও তার পদ থেকে সরে যেতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। তিনি সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

একটি সূত্রে জানা গেছে, শফিউল আলমের সঙ্গে কোনো সাংঘর্ষিক অবস্থানে যাবে না সরকার। কারণ, সরকারের অনেক অনিয়ম-দুর্নীতির জীবন্ত সাক্ষী তিনি। সরকারের ভেতরের অনেক কিছুই তার জানা। জানা গেছে, এসব ঘটনায় চরম বিব্রতকর অবস্থায় পড়েছে সরকার।

এদিকে, শফিউল আলমের চিঠিসহ গুরুত্বপূর্ণ সচিবদের ছুটি নিয়ে বাইরে যাওয়ার বিষয় নিয়ে সচিবালয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তারাতো সরকারের পলিসি মেকার হিসেবে পরিচিত। বিএনপির সঙ্গে গোপনে আঁতাত করাও সম্ভব না। তাই পিঠ বাঁচাতে আগেই দেশ ছাড়তে চাচ্ছেন।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD