• যোগাযোগ
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

`পোকামাকড়ের মতো মানুষ হত্যা চলছে’

মে ২০, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

সারাদেশে ‘বন্দুকযুদ্ধে’র নামে হত্যাযজ্ঞ চলানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘গত তিন দিনে ৪ জেলায় বিচারবহির্ভূত বন্দুকযুদ্ধে সাতজন নিহত হয়েছেন। রমজান মাসে পোকামাকড়ের মতো বিচারবহির্ভূতভাবে মানুষ হত্যার হিড়িক চলছে।’

রবিবার ( ২০ মে ) বেলা ১২টায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার সংস্থা বাংলাদেশের গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নিন্দা এবং অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বর্তমানে দেশে যেন আইনশৃঙ্খলা বাহিনীর বিচারবহির্ভূত হত্যার নামে কিলিং প্র্যাকটিস করছে।’

বিএনপির এ নেতা বলেন, ‘সরকারের একতরফা নির্বাচনের নীলনকশার বিরুদ্ধে মুখ খুলতে যাতে কেউ সাহস না করে এজন্য বিনা বিচারে হত্যা করছে আইনশৃঙ্খলা বাহিনী। অবিলম্বে বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভূত মানুষ হত্যা বন্ধের দাবি জানাচ্ছি। একই সঙ্গে এই সরকারের আমলে হওয়া সব বিচারবহির্ভূত হত্যার তদন্ত দাবি করছি।’

‘খালেদা জিয়ার সঙ্গে নির্বাচনের সম্পর্ক কী’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আমি বলতে চাই, বিশাল সম্পর্ক আছে। তার এই বক্তব্য একতরফা নির্বাচনেরই ইঙ্গিত দেয়।’

রমজানেও দেশজুড়ে লোডশেডিং, গ্যাস ও পানির তীব্র সংকট চলছে বলে দাবি করে রিজভী বলেন, ‘গ্যাস সংকটের কারণে বিভিন্ন এলাকায় মানুষের চুলা জ্বলছে না। ফলে সেহেরি ও ইফতারি তৈরি করতে হিমশিম খাচ্ছে। পানি সংকটের কারণে রান্না থেকে শুরু করে অজু -গোসল করতে পারছে না।’

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD