মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

খুলনায় বিএনপির মেয়র প্রার্থীর গণসংযোগে আ.লীগের হামলা

মে ৩, ২০১৮
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত ও ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর গণসংযোগ চলাকালে তাদের উপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুন্সি নাজমুল আলম নাজুর নেতৃত্বে এ হামলা হয়েছে বলে নির্বাচন কমিশনে দেয়া অভিযোগ থেকে জানা গেছে। এতে মহানগর ছাত্রদল নেতা আল আমিন তালুকদার ও বিএনপি নেতা আব্দুস সামাদসহ ৫/৬ জন আহত হয়েছে। আহতদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরীর খালিশপুর থানাধীন ১৫ নং ওয়ার্ডের আলমনগর মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

খবর পেয়ে ওই এলাকায় দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে আলমনগর মোড় এলাকায় গণসংযোগ করছিলেন। এ সময় হঠাৎ করে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুন্সি নাজমুল আলম নাজুর নেতৃত্বে নৌকা প্রতীকের একটি মিছিল নিয়ে তাদের উপর হামলা করে। এ ঘটনায় তাৎক্ষনিক বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাহারুজ্জামান মোর্ত্তজা রির্টানিং অফিসারের কাছে অভিযোগ দেন। অভিযোগ পেয়ে তিনি ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলামকে ঘটনাটি জানান।

রাশেদুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই। তবে পুলিশ যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাহারুজ্জামান মোর্ত্তজা বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মুন্সি নাজমুল আলম নাজুর নেতৃত্বে আমাদের প্রার্থীর গণসংযোগ বহরে অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় আমাদের ছাত্রদল নেতা আল আমিনসহ ৬ জন আহত হয়েছেন। তিনি এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী বলেন, বিএনপির প্রার্থীর অভিযোগের ভিত্তিতে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।

সূত্র: মানবজমিন

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার গোলামী করেও রক্ষা পেলোনা এমপি হারুন!

    0 shares
    Share 0 Tweet 0
  • Novoline Book Of Ra Für nüsse Zum besten geben

    0 shares
    Share 0 Tweet 0
  • The way to get mortgage if you have “bad “credit score?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD