রবিবার, আগস্ট ৯, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

৫টার মধ্যে দু:খ প্রকাশে বাধ্য হল ইত্তেফাক

এপ্রিল ১৬, ২০১৮
in Home Post, slide, জাতীয়
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের কথিত শিবির পরিচয় নিয়ে ভিত্তিহীন সংবাদ পরিবেশন করায় তীব্র প্রতিবাদের মুখে অবশেষে দুঃখ প্রকাশে বাধ্য হলো দৈনিক ইত্তেফাক।

বিকেল ৪:১৩ মিনিটে পত্রিকাটির অনলাইন ভার্সনে এই দু:খ প্রকাশ করে পত্রিকাটি।

‘কোটা আন্দোলনের সেই চার নেতার একজন শিবিরের সক্রিয় কর্মী’ শিরোনামে ভুয়া সংবাদ পরিবেশন করে পত্রিকাটি আন্দোলনকারীদের তীব্র সমালোচনার মুখে পড়ে। এর প্রতিবাদে আন্দোলনকারীরা ইত্তেফাক বর্জনের ডাক দেয় এবং গণহারে পত্রিকাটিতে আগুন দেয়।

সকাল ১১টার দিকে সংবাদ সম্মেলন করে পত্রিকাটিকে আজ বিকেল ৫টার মধ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা।

সংগঠনটির নেতারা বলেন, আজ বিকেল পাঁচটার মধ্যে ইত্তেফাক পত্রিকা যদি প্রতিবেদন প্রত্যাহার না করে, কাল থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে এই পত্রিকা বর্জন করা হবে।

অবশেষে সেই ভুয়া সংবাদের জন্য দুঃখ প্রকাশ ও অনলাইন ভার্সন থেকে প্রত্যাহার করার কথা জানিয়েছে ইত্তেফাক। দুঃখ প্রকাশ করে তাদের বিবৃতিটি অ্যানালাইসিস বিডির পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:

“কোটা সংস্কার আন্দোলন নিয়ে সোমবার দৈনিক ইত্তেফাকে ‘কোটা আন্দোলনের সেই চার নেতার একজন শিবিরের সক্রিয় কর্মী’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’।

প্রকাশিত সংবাদটি ইতোমধ্যেই দৈনিক ইত্তেফাকের প্রিন্টের অনলাইন সংস্করণ থেকে প্রত্যাহার করা হয়েছে। এই সংবাদের ওপর কারও ব্যক্তিগত ক্ষোভ বা দু:খ পেয়ে থাকলে দৈনিক ইত্তেফাক কর্তৃপক্ষ সেইজন্য দু:খ প্রকাশ করছে।”

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • শুভ হিজরি নববর্ষ ১৪৪৫

    0 shares
    Share 0 Tweet 0
  • ক্রসফায়ার উত্থান করেছিলো স্বৈরাচারী শেখ মুজিব

    0 shares
    Share 0 Tweet 0
  • আবারো সমালোচনায় ইসলাম বিদ্বেষী ও নারীলিপ্সু সেই নাহিদ রেইন্স!

    0 shares
    Share 0 Tweet 0
  • দুদক নিয়ে অ্যানালাইসিস বিডির সংবাদে টনক নড়ল আদালতের

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD