শনিবার, মে ১৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হব না : রওশন

মার্চ ২৪, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

আগামী দিনে সাধারণ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ।

জাপার কো-চেয়ারম্যান বলেন, ‘আমরা আর কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হব না। আমরা একক নির্বাচন করব। ৩০০ আসনে প্রার্থী দেব।’

আজ শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির সমাবেশে রওশন এরশাদ এসব কথা বলেন।

জাপা সংসদের বিরোধী দল হলেও সরকারের মন্ত্রিসভায় তাদের সদস্য রয়েছে। পাশাপাশি দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদও প্রধানমন্ত্রীর বিশেষ দূত।

রওশন এরশাদ বলেন, ‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন কিন্তু দেশের মানুষের স্বাধীনতা দিয়েছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ। জাতীয় পাটির ইতিহাস জনগণের ভাগ্য পরিবর্তনের ইতিহাস।

এরপর ‘চল চল চল, ঊর্ধ্ব গগণে বাজে মাদল’ নজরুলের এই রণসঙ্গীত দিয়ে বক্তব্য শেষ করেন বিরোধী দলের নেতা।

এর আগে সকাল সোয়া ১০টায় কোরআন তিলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়। সকাল সোয়া ৯টার দিকে সমাবেশস্থলে প্রবেশ করেন পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এ সময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাঁকে স্বাগত জানান।

সমাবেশে পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সালমা ইসলাম, আব্দুস সাত্তার, বিরোধী দলের চিফ হুইফ তাজুল ইসলামসহ পার্টির ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: এনটিভি অনলাইন

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগে মহা আতঙ্ক!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD