বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

এরশাদকে নিয়ে বাজে মন্তব্য হলেই প্রতিরোধ করবেন বাবলা

মার্চ ২৪, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে নিয়ে টকশো, পত্রিকায় বাজে মন্তব্য করা হলে তাদের প্রতিরোধের ঘোষণা দিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য আবু হোসেন বাবলা এমপি। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশে তিনি এ ঘোষণা দেন।

বাবলা বলেন, ‘আজকের পর যদি এরশাদকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করা হয়, তাহলে ভণ্ড বুদ্ধিজীবী ও রাজনৈতিক বিশ্লেষকদের প্রতিহত করা হবে।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আমাদের অবস্থান পরিষ্কার হয়েছে। ক্ষমতার পরিবর্তন আসছে। এরশাদ ক্ষমতাসীন হচ্ছেন।’

দলের আরেক প্রেসেডিয়াম সদস্য প্রফেসর দেলোয়ার হোসেন খান বলেন, ‘দেশে বিচার নেই। কোথাও মানুষ শান্তিতে নেই। মানুষ অন্যায়ের বিচার পাচ্ছেন না।’

তিনি বলেন, ‘সারাদেশে শুধু ধর্ষণ আর ধর্ষণ। ধর্ষণের হাত থেকে শিশুরাও মুক্তি পাচ্ছে না। দেশের এমন অবস্থার পরিবর্তন আনার জন্যই এরশাদকে ক্ষমতায় দরকার।’

এ সময় ইসলামী জোটের সভাপতি এমএ মতিন তার বক্তব্যে বলেন, ‘দেশে প্রতিহিংসার রাজনীতি চলছে। এমন চলতে থাকলে রাজপথে কেউ নিরাপদ থাকবে না।’

তিনি বিলেন, ‘শাসক ও প্রশাসনের কেউ কেউ দেশে মাদকের চাষ করছেন। এ থেকে বাঁচার জন্য এরশাদকে দরকার।’

সমাবেশে সভাপতিত্ব করছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সূত্র: পরিবর্তন

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    আগস্ট ২৫, ২০২৬

    যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    মে ৪, ২০২৬

    শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    মে ২, ২০২৬

    হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    এপ্রিল ২০, ২০২৬

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD