বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

জানাজা থেকে ফেরার পথে একই পরিবারের ৬ জন নিহত

মার্চ ২০, ২০১৮
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

সাতক্ষীরার পাটকেলঘাটা ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও আটজন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভৈরবনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার কালিয়াকৈর গ্রামের মনিরুজ্জামানের ছেলে আশিকুজ্জামান (১২) তার মেয়ে মিম (৩) তার মা আকলিমা খাতুন, নুর বানু, সাইদুল ইসলাম ও সাব্বির হোসেন। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ থেকে একটি মিনি পিকআপ ভাড়া করে মনিরুজ্জামান তার পরিবারকে নিয়ে খুলনায় গিয়েছিলেন তার এক আত্মীয়র জানাজায়। ফিরে আসার পথে পাটকেলঘাটার ভৈরবনগর এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন।

পাটকেলঘাটা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, লাশগুলো উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরও একই হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান ওসি।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    আগস্ট ২৫, ২০২৬

    যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    মে ৪, ২০২৬

    শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    মে ২, ২০২৬

    হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    এপ্রিল ২০, ২০২৬

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD