শুক্রবার, মে ১৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘৫ জানুয়ারি মার্কা নির্বাচন চাই না’

মার্চ ২, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

গণফোরামের সভাপতি ও সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘আমরা আর কেউ ২০১৪ সালের ৫ জানুয়ারি মার্কা নির্বাচন চাই না। আমরা চাই দেশের মালিক জনগণ যেন নিজেদের সাংবিধানিক ও নাগরিক অধিকার প্রদান করতে পারে। তাঁরা যেন ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারে। যে ভোট হবে সব দলের অংশগ্রহণে, নিরপেক্ষ সরকারের অধীনে।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ড. কামাল এসব কথা বলেন।

ড. কামাল বলেন, ‘রাষ্ট্রের মালিক দেশের জনগণ। সংবিধান মানুষকে সেই অধিকার দিয়েছে। কিন্তু একদলীয় শাসকরা সেটি হরণ করেছে। আমাদের মাঝে ঐক্য তৈরি করতে হবে।’

সংবিধান প্রণেতা বলেন, ‘এ দেশ স্বাধীন হয়েছে তার মালিক জনগণের জন্য। এ দেশে কোনো একদলীয় শাসন, একনায়কতন্ত্র সরকারের জন্য নয়। পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীনতার পর যে সংবিধান প্রণয়ন করা হয়েছে ,তাতেই স্পষ্ট করেই এটা বলা আছে।’

ড. কামাল আরো বলেন, ‘আমি দেশের মানুষকে বলব- আপনারা নেমে আসুন। মালিকের ভূমিকায় অবতীর্ণ হন। কারণ এ রাষ্ট্র আপনাদের। আপনারা রাষ্ট্রের মালিক। এসব আমার মুখের কথা না। স্বাধীন দেশে যে সংবিধান প্রণয়ন করা হয়েছে সেই সংবিধানে নাগরিকদের এ অধিকার দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘কিছু লোক দেশের টাকা বাইরে পাচার করছে? কিন্তু কেন করছে তা আমার জানা নেই। দেশে কি বিনিয়োগের কোনো সুযোগ নেই? এসব রুখতে হলে দেশের জনগণকে মালিকের ভূমিকায় নামতে হবে।’

আলোচনা সভায় আরো বক্তব্য দেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, আ স ম আবদুর রব, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের সাভাপতি মাহমুদুর রহমান মান্না।

সূত্র: শীর্ষনিউজ

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগে মহা আতঙ্ক!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD