শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

২২ ফেব্রুয়ারি সমাবেশের অনুমতি এখনও পায়নি বিএনপি

ফেব্রুয়ারি ১৯, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে ২২ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে সমাবেশ করার এখনও অনুমতি পায়নি বিএনপি। ডিএমপি’র পক্ষ থেকে বলা হয়েছে, আইনের কিছু বাধা আছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করতে এ কথা বলা হয়। তবে পুলিশের পক্ষ থেকে দলটিকে আশ্বাস দেওয়া হয়েছে, ঘরোয়া পরিবেশে সভা-সমাবেশ করতে চাইলে তারা সহযোগিতা করবে।

সোমবার সকাল ১০টার দিকে ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়ার সঙ্গে দেখা করেন বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা। দলটির ভাইস চেয়ারম্যান আহমদ আযম খানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।

সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘ডিএমপির কমিশনারের পক্ষ থেকে বলা হয়েছে, আইনে কিছু বাধা আছে। কমিশনার প্রতিনিধি দলকে বলেছেন, ‘আপনারা প্রস্তুতি নিতে থাকেন। আমরাও চিন্তা করি, কী করা যায়।’ আমরা বলেছি, আমাদের চলমান আন্দোলন শান্তিপূর্ণ চলছে। আমরা আইনের শাসনে বিশ্বাসী। আমাদের সমাবেশও শান্তিপূর্ণ হবে।’’

বিএনপি নেতা আজাদ আরও বলেন, ‘ডিএমপির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, বিএনপি ঘরোয়া পরিবেশে সভা-সমাবেশ করতে চাইলে তারা সহযোগিতা করবে। তবে আমরা সমাবেশের অনুমতির বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে আবারও দেখা করবো।’

প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। ওই রায় ঘোষণার পর থেকে খালেদা জিয়াকে পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে রাখা হয়।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

জাতীয়

জামায়াত-এনসিপি ঐক্য: এনসিপির আদর্শিক আপমৃত্যু নাকি ইনসাফের যাত্রা?

জানুয়ারি ১০, ২০২৬
Home Post

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫
Home Post

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫

জনপ্রিয় সংবাদ

  • প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ আলেম সমাজ

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • বিতর্কিত আজিজের সাক্ষাৎকার নিয়ে লে. কর্নেল মুস্তাফিজের বিশ্লেষণ

    0 shares
    Share 0 Tweet 0
  • রক্তাক্ত ২৮ অক্টোবর: ১৫ বছর পরেও বেপরওয়া খুনিরা, সুবিচার পায়নি শহীদ পরিবার

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

জামায়াত-এনসিপি ঐক্য: এনসিপির আদর্শিক আপমৃত্যু নাকি ইনসাফের যাত্রা?

জানুয়ারি ১০, ২০২৬

রাষ্ট্রের রক্ষাকবচ না হয়ে রাজনীতির হাতিয়ার: গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর ভূমিকা

সেপ্টেম্বর ১৬, ২০২৫

সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

আগস্ট ১০, ২০২৫

জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

মে ৩১, ২০২৫

মধ্যপ্রাচ্যের জন্য ট্রাম্পের নতুন প্রস্তাব

মে ২১, ২০২৫

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD