বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

সিলেটে খালেদার সফর: প্রচারণায় পুলিশি বাধা

ফেব্রুয়ারি ৪, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মাজার জিয়ারত করতে সোমবার (৫ ফ্রেবুয়ারি) সকালে সিলেট আসছেন। পথে কয়েকটি পথসভায় যোগ দেবেন তিনি। খালেদা জিয়ার এ সফরকে ঘিরে প্রচারণার অনুমতি চেয়েও পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন সিলেট নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

রবিবার (৪ ফ্রেবুয়ারি) দুপুরে সিলেটে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। নাসিম হোসাইন বলেন, ‘হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করার জন্য সোমবার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে গাড়ি বহরে সিলেট আসবেন খালেদা জিয়া। বিকাল ৩টায় সিলেট পৌঁছানোর পর তিনি মাজার জিয়ারত করবেন। এরপর সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। পরদিন মঙ্গলবার (৬ ফ্রেবুয়ারি) সকালে গাড়ি বহর নিয়ে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। তার এ সফরকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সহযোগিতা চেয়েও পাচ্ছি না।’

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেট সফরের কথা শুনেই দলের নেতাকর্মীদের বাসায় বাসায় অভিযান চালাচ্ছে পুলিশ। এছাড়াও সিলেটে বিএনপির প্রচারণা চালানোর জন্য মহানগর পুলিশের কাছে লিখিতভাবে অনুমতি চাওয়ার হলেও তারা তা দেয়নি। এমনকি আমাদেরকে মাইকিং করার জন্য নিষেধ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট নগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, জাসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হেলাল খান, কাউন্সিলর কয়েস লোদী, ফরহাদ চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ

Home Post

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬
Home Post

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬
Home Post

চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

এপ্রিল ৭, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

    0 shares
    Share 0 Tweet 0
  • নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • সন্ত্রাসের দুই মুখ: গাইবান্ধার সিজু হত্যা ও বসুন্ধরায় সামরিক ষড়যন্ত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবরি মসজিদ নাকি রাম মন্দির ? ইতিহাস কি বলে ?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

বাঙালি মুসলমানের পহেলা বৈশাখ; শেকড়ের সন্ধানে, পরিচয়ের উদ্‌যাপনে

এপ্রিল ১৩, ২০২৬

অনলাইন শ্রেণি কার্যক্রম: আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষা খাত

এপ্রিল ৯, ২০২৬

চিরতরে বদলে যেতে চলেছে বিশ্বব্যবস্থা

এপ্রিল ৭, ২০২৬

ইরান যুদ্ধ ও নো-কিংস আন্দোলন : বিভক্ত যুক্তরাষ্ট্র

এপ্রিল ৫, ২০২৬

জেন-জি বিপ্লব: নেপাল ও বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে নতুন রাজনৈতিক যাত্রা

মার্চ ২৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD