শনিবার, মে ১৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘আওয়ামী লীগ ৮ ভাগ ভোটও পাবে না’

জানুয়ারি ২১, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ আট ভাগ ভোটও পাবে না।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন। ‘জিয়া স্মৃতি পাঠাগার’ এ অনুষ্ঠানের আয়োজন করে। গত শনিবার এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, আগামী নির্বাচনে বিএনপি ৮০ ভাগ ভোট পাওয়ার কথা বলছে। আসলে দলটি ৮ ভাগ ভোট পাবে।

ওবায়দুল কাদেরের সেই বক্তব্যের জবাব দিয়ে গিয়ে আজ মির্জা ফখরুল বলেন, তাহলে ভোট দিচ্ছেন না কেন? নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দেন। দেখা যাক কে কত ভোট পায়। আপনরা জানেন, নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিলে ওই ৮ ভাগ ভোটও পাবেন না। ঢাকার সিটি করপোরেশন নির্বাচন স্থগিত হওয়া প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ বুঝেছিল নির্বাচনে হারবে। এ কারণে তারা চেয়েছিল যেন আদালতে একটা রিট হয়। যেন নির্বাচন করতে না হয়।

বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ জানে নিরপেক্ষ সরকারের অধীনে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে তারা কোনো দিনও ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগের হাল কী হবে, তা জনগণ খুব ভালো করে জানে।

জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগে মহা আতঙ্ক!

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD