মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবে বিএনপি

জানুয়ারি ২০, ২০১৮
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে বিএনপি যথাসময়ে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা ঘোষণা করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমরা নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেব। আমরা মনে করি যে, প্রত্যেকটি বিষয়ের একটি সময় আছে। সেই সঠিক সময়েই অর্থাৎ যথাসময়ে অবশ্যই নির্বাচকালীন সহায়ক সরকারের রূপরেখা জাতির কাছে ‍তুলে ধরা হবে’।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিযেশন অব বাংলাদেশ-ড্যাবের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

বিএনপির সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ফখরুল বলেন, ‘আমরা বারবার বলেছি- নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার চাই। আমরা আওয়ামী লীগের সরকার চাই না, শেখ হাসিনার সরকার চাই না’।

‘আমাদের দীর্ঘ পথের অভিজ্ঞতা- তাদের অধীনে কোনোদিন নির্বাচন সুষ্ঠু হতে পারে না। কারণ সব কিছুই গায়ের জোরে নিয়ে যেতে চান তারা’।

তিনি বলেন, নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। সে কথা সরকার শুনছেও না, সে কথায় তারা যেতেও চান না। তারা জানেন যে, নির্বাচন যদি নিরপেক্ষ সরকারের অধীনে হয়, সুষ্ঠু অবাধ হয়, সব মানুষ যদি ভোট দিতে পারে তা হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে। তারা কখনও ক্ষমতায় আসতে পারবে না’।

অনুষ্ঠানে ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. সিরাজউদ্দিন আহমদ, আতাউর রহমান ঢালী, অধ্যাপক ডা. নজরুল ইসলাম, ডা. মোফাখখারুল ইসলাম. ডা. আহমেদ মঞ্জুরুল, ডা. মিজানুর রহমান মিয়া. ডা. সামিউল হাসান, ডা. মো. সাইফুল ইসলাম. ডা. গাজী শাহিনুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: যুগান্তর

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • Balloonies Okc In the Oklahoma Town, Okay 73122

    0 shares
    Share 0 Tweet 0
  • IQR Improving Inventory Performance

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD