শুক্রবার, জুন ২৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

‘ইরানে সহিংসতার পেছনে ছিল যুক্তরাষ্ট্র-ইসরাইল’

জানুয়ারি ১০, ২০১৮
in Top Post, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি মঙ্গলবার এক বক্তব্যে বলেছেন, আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল, পারস্য উপসাগরীয় অঞ্চলের একটি ধনী দেশ এবং বিপ্লববিরোধী মোনাফেকিন গোষ্ঠী এমকেও ইরানে বিশৃঙ্খলা ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছিল।

কিন্তু ইরানের সচেতন জনগণ পাল্টা পদক্ষেপের মাধ্যমে তা ব্যর্থ করে দিয়েছে। শত্রুরা সাধারণ মানুষের সমাবেশকে অপব্যবহার করে নিজেদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিল।

আজ (মঙ্গলবার) ধর্মীয় নগরী কোম থেকে হাজার হাজার মানুষ সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে তেহরানে আসেন। হাজার হাজার মানুষের ওই সমাবেশে সর্বোচ্চ নেতা বলেন, শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিদিনই মিছিল হচ্ছে। ইরানি জাতি দৃঢ়তার সঙ্গে এখন আমেরিকা, ব্রিটেন ও লন্ডনবাসীকে এ কথাই বলছে যে, তোমরা এবারও ব্যর্থ হয়েছ, ভবিষ্যতেও ব্যর্থ হবে।

সর্বোচ্চ নেতা বলেন, ইরানের সচেতন জনগণ শৃঙ্খলা ধরে রেখে স্বতঃস্ফূর্তভাবে শত্রুদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছে তা বিশ্বে বিরল এবং এ ধারা বিপ্লবের পর থেকেই গত ৪০ বছর ধরে অব্যাহত রয়েছে। আগামীতেও তা অব্যাহত থাকবে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেন, গত ৪০ বছর ধরে শত্রুরা আমাদের বিরুদ্ধে যা কিছু করেছে তার প্রধান টার্গেট ছিল ইসলামি বিপ্লব। কারণ ইসলামি বিপ্লব ইরানে শত্রুদের রাজনৈতিক শেকড় উপড়ে ফেলেছে। এ কারণে এখন তারা নিয়মিতভাবে ইসলামি বিপ্লবকে আঘাত করার চেষ্টা চালাচ্ছে এবং প্রতিবারই ব্যর্থ হচ্ছে। ইরানির জাতির দৃঢ়তা ও প্রতিরোধের কারণে শত্রুরা লক্ষ্য হাসিল করতে পারে না।

সূত্র: পার্সটুডে

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬
slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    মে ৪, ২০২৬

    শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    মে ২, ২০২৬

    হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    এপ্রিল ২০, ২০২৬

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD