• যোগাযোগ
শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

‘বায়তুল মুকাদ্দাস নিয়ে মুসলিম বিশ্ব আপোস করবে না’

ডিসেম্বর ৩১, ২০১৭
in Top Post, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান বলেছেন, মুসলমানদের কাছে পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরের বিরাট মূল্য রয়েছে এবং এ নিয়ে মুসলিম বিশ্ব আপোস করবে না।

শনিবার আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত ষোড়শ ইসলামি সার্কেল অব নর্থ আমেরিকা-মুসলিম আমেরিকান সোসাইটি কনভেনশনে দেয়া বক্তৃতায় এরদোগান এ কথা বলেছেন।

তিনি বলেন, ”বায়তুল মুকাদ্দাস হচ্ছে মুসলমানদের কাছে ‘রেড লাইন’।”

নৃতাত্বিক, সাম্প্রদায়িক কিংবা সাংস্কৃতিক পার্থক্যের মাধ্যমে মুসলমানদের মধ্যে কাউকে বিভাজন সৃষ্টির সুযোগ না দেয়ার জন্যও তিনি আহ্বান জানান।

এ সময় বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তেরও সমালোচনা করেন তিনি।

২১ ডিসেম্বর জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরাইল-মার্কিন বিরোধী প্রস্তাব পাসের প্রশংসা করে এরদোগান বলেন, ”বায়তুল মুকাদ্দাসকে কেন্দ্র করে আমাদের যে বিজয় অর্জিত হয়েছে তা থেকে প্রমাণ হয়, আমরা ঐক্যবদ্ধ থাকলে অনেক কিছু অর্জন করা সম্ভব। পাশাপাশি জাতিসঙ্ঘের ওই ভোটাভুটির মধ্যদিয়ে একথাও পরিষ্কার হয়েছে যে, এমন কিছু মূল্যবোধ রয়েছে যা অর্থ দিয়ে কেনা যায় না।”

ট্রাম্পের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিক্ষোভ অব্যাহত

জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। শুক্রবারও কয়েক হাজার ফিলিস্তিনি গাজা ও ফিলিস্তিনের ইসরাইল অধিকৃত পশ্চিমতীরে ট্রাম্পবিরোধী বিােভ করেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বিক্ষোভ চলাকালে ইসরাইলি নিরাপত্তাবাহিনীর গুলিতে অন্তত ৫৬ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। এদের বেশিরভাগই গাজা সীমান্ত এলাকায় আহত হয়েছেন।

ইসরাইলি সামরিক বাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, সৈন্যরা তাদের বিরুদ্ধে হুমকি হয়ে ওঠা ‘প্রধান উসকানিদাতাদের’ গুলি করেছেন, যারা সীমান্তের নিরাপত্তা বেড়াগুলো ভাঙার চেষ্টা করছিল।

তিনি আরো জানান, পশ্চিমতীর ও গাজায় প্রায় চার হাজার ফিলিস্তিনি রাস্তায় আগুন জ্বালিয়ে বিােভ করে। তারা ইসরাইলি নিরাপত্তাবাহিনীকে ল্য করে পাথর ছোড়ে ও পেট্রলবোমা নিপে করে এবং নিরাপত্তাবাহিনীর সাথে সংঘর্ষে জড়ায়। ইসরাইলি নিরাপত্তাবাহিনী মূলত কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এর জবাব দেয় বলে দাবি করেন তিনি। গাজার বিক্ষোভকারীরা ‘আমেরিকা নিপাত যাক, ইসরাইল নিপাত যাক, ট্রাম্প নিপাত যাক’ বলে স্লোগান দেন।

অন্য দিকে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলের দিকে রকেট ছোড়ে। এর জবাবে ইসরাইলি ট্যাঙ্ক থেকে গাজায় গোলা নিক্ষেপ করে এবং ইসরাইলি যুদ্ধবিমান ফিলিস্তিনি ভূখণ্ডটিতে হামলা চালায়।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইসরাইলের দিকে ছোড়া তিনটি রকেটের মধ্যে দুটি প্রতিহত করার পর তারা গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি সংস্থা হামাসের অবস্থানগুলোতে হামলা চালিয়েছে। – রয়টার্স

ইউনেস্কো ছাড়ছে ইসরাইল

জাতিসঙ্ঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা (ইউনেস্কো) থেকে সদস্যপদ প্রত্যাহার করে নিতে আনুষ্ঠানিক নোটিশ দাখিল করেছে ইসরাইল। পূর্ব জেরুসালেমে ইসরাইলের দখলদারিত্বের সমালোচনা করা এবং ২০১১ সালে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়ায় সাম্প্রতিক বছরগুলোতে ইউনেস্কোর কড়া সমালোচনা করে আসছে ইসরাইলি কর্তৃপক্ষ।

ইউনেস্কোর মহাপরিচালক অদরে অজৌলায় শুক্রবার বলেছেন, ইসরাইলের সদস্যপদ প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্তে তিনি গভীর অনুতপ্ত। তিনি আরো বলেছেন, ‘১৯৪৯ সাল থেকে ইউনেস্কোর সদস্য হিসেবে শিা, বিজ্ঞান ও সংস্কৃতির জন্য নিবেদিত জাতিসঙ্ঘের এই সংস্থায় ইসরাইলের অধিকারের জায়গা রয়েছে।’

ইউনেস্কো থেকে সদস্যপদ প্রত্যাহারে অক্টোবর মাসে নোটিশ দাখিল করে যুক্তরাষ্ট্র। ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের পর তারা আর এই সংস্থায় থাকবে না। তবে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনেস্কোয় স্থায়ী পর্যবেক্ষক মিশন নিয়োগ দেবে তারা। – আলজাজিরা

সূত্র: নয়াদিগন্ত

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD