• যোগাযোগ
বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

সৌদি বাদশাহ ও যুবরাজের বিরুদ্ধে গাজায় বিক্ষোভ

ডিসেম্বর ১১, ২০১৭
in Top Post, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে আমেরিকার স্বীকৃতির প্রতিবাদে অবরুদ্ধ গাজা উপত্যকার অধিবাসীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি বাদশাহ সালমানের ছবিতে আগুন দিয়েছে।

ট্রাম্পের ঘোষণার প্রতিবাদ জানাতে রোববার ফিলিস্তিনের স্বাধীনতাকামী পপুলার ফ্রন্ট গাজা শহরে এক বিক্ষোভ মিছিলের ডাক দেয়। মুসলমানদের প্রথম ক্বেবলাসমৃদ্ধ শহর জেরুসালেমের প্রতি অবমাননার প্রতিবাদ জানাতে হাজার হাজার গাজাবাসী বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

বিক্ষোভকারীরা মার্কিন ও ইসরাইলি পতাকার পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতিতে আগুন দেন। সেইসঙ্গে তারা সৌদি বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ ও যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের ছবিও আগুন দিয়ে জ্বালিয়ে দেন।

ইহুদাবাদী ইসরাইল গোটা জেরুসালেম শহরকে নিজের রাজধানী বলে দাবি করে। অন্যদিকে ফিলিস্তিনিরা পূর্ব জেরুসালেমকে তাদের সম্ভাব্য রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চায়।

গাজা উপত্যকায় অনুষ্ঠিত বিক্ষোভে পপুলার ফ্রন্টের শীর্ষস্থানীয় নেতা জামিল মাজহার বলেন, ‘আল-কুদস (জেরুসালেম) হচ্ছে ফিলিস্তিনের চিরন্তন রাজধানী এবং এই নগরীর এক ইঞ্চি ভূমিও ইসরাইলকে দেয়া হবে না।’

জেরুসালেমকে দখলদার ইসরাইলের রাজধানী করার মার্কিন ও ইহুদিবাদী প্রচেষ্টায় সৌদি আরবসহ আরো কিছু আরব দেশের ইন্ধন দেয়ার তীব্র নিন্দা জানান বিক্ষোভকারীরা। এ সময় তাদের হাতে ‘সৌদি রাজতন্ত্র ধ্বংস হোক’ লেখা প্ল্যাকার্ড শোভা পায়।

ইহুদিবাদী ইসরাইলের সাবেক অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্টা ইয়াকোভ নাজেল গতমাসে বলেছেন, ‘তেল আবিবের সঙ্গে গোপন সম্পর্ক শক্তিশালী করতে চায় সৌদি আরব। এ কাজে রিয়াদ ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার পদদলিত করতেও প্রস্তুত রয়েছে।’

সূত্র: নয়াদিগন্ত

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD