শনিবার, জুলাই ১১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

বুধবার মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা হেফাজতের

ডিসেম্বর ৮, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় ১৩ ডিসেম্বর বুধবার ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাও করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।

ওই দিন বেলা ১১টায় দূতাবাস ঘেরাও করা হবে বলে সমাবেশে জানানো হয়।

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তরগেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন হেফাজতের ঢাকা মহানগরের আমির মাওলানা নূর হোসাইন কাসেমি।

সমাবেশে মাওলানা নূর হোসাইন কাসেমি বলেন, মুসলমানদের পবিত্র শহর আল কুদসকে (জেরুজালেম) ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত প্রত্যাহার হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা ঘরে ফিরব না।

সমাবেশে অন্যান্য বক্তারা এমন ন্যক্কারজনক কাজের জন্য আমেরিকান পণ্য বর্জনের আহ্বান জানান।  তারা বলেন, একজন মানসিক রোগী আমেরিকার ক্ষমতায় আসীন হয়েছে। তাকে ক্ষমতাসীন করে পুরো আমেরিকানরাই মানাসিক রোগী হিসেবে আখ্যায়িত হয়েছে। সমাবেশ থেকে তারা হুঁশিয়ার দিয়ে বলেন জেরুজালেমকে রাজধানী স্বীকৃতি থেকে সরে না আসলে বাংলাদেশ থেকে আমেরিকান দূতাবাসকে উঠিয়ে দেয়া হবে।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে আবার উত্তর গেটে আসার মাধ্যমে হেফাজতে ইসলামের কর্মসূচী সমাপ্ত হয়।

অন্যদিকে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন ইসলামি সংগঠন ও সাধারণ মুসল্লিরা।

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • Enjoy 100 percent free Slots From the Ports From Las vegas Online casino

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • Casino

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD