মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

সিনহাকে ‘রাজাকার স্বীকৃতি’ দিলো আদালত!

ডিসেম্বর ৪, ২০১৭
in Home Post, slide, জাতীয়
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাকে রাজাকার বলার ঘটনায় আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। খবর এনটিভি’র।

আজ সোমবার ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দীন সিদ্দিকী এ আদেশ দেন।

এই মামলা খারিজ করে দেয়ায় সাবেক প্রধান বিচারপতি সিনহাকে বিচারপতি মানিকের রাজাকার সম্বোধন অন্যায় হয়নি বলেই রায় দিলো আদালত।  এর মাধ্যমে সুরেন্দ্র কুমার সিনহাকে আদালত রাজাকার হিসেবেই স্বীকৃতি দিলো বলেই মনে করছেন আইনজ্ঞরা।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. তানভীর জানান, আজ আদালতে এ মামলার ধার্য তারিখ ছিল। কিন্তু সিনহাকে রাজাকার বলার সুস্পষ্ট ভিডিও প্রমাণ থাকা সত্বেও বাদী আদালতে হাজিরা না দেওয়ার অযুহাতে বিচারক মামলাটি খারিজ করার আদেশ দেন।

গত ২৯ মার্চ এ আদালতে বাদী হয়ে মামলাটি করেন আইনজীবী আরফান উদ্দিন খান। ওই দিন বিচারক মামলাটি নিয়ে শামসুদ্দিন মানিককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, গত ১৫ মার্চ রাত ১১টায় বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজে নবনীতা চৌধুরীর সঞ্চালনায় টক শো ‘রাজকাহন’ অনুষ্ঠানে প্রধান বিচারপতিকে নিয়ে কথা বলেন সাবেক বিচারপতি মানিক। সেই অনুষ্ঠানে মানিক বলেন, ‘আপনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ১৯৭১ সালে শান্তি কমিটির আত্মস্বীকৃত সদস্য স্বাধীনতাবিরোধী এবং একজন রাজাকার।’

প্রধান বিচারপতি সম্পর্কে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের এমন মন্তব্যে দেশের সর্বোচ্চ আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে দাবি করে ওই আইনজীবী মামলাটি করেন।

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার গোলামী করেও রক্ষা পেলোনা এমপি হারুন!

    0 shares
    Share 0 Tweet 0
  • Novoline Book Of Ra Für nüsse Zum besten geben

    0 shares
    Share 0 Tweet 0
  • The way to get mortgage if you have “bad “credit score?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD