শুক্রবার, জুন ২৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

এবার সৌদি আরবের দ্বিতীয় শীর্ষ ধনী গ্রেপ্তার

নভেম্বর ২৪, ২০১৭
in Top Post, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

আরেক ধনাঢ্য ব্যক্তি মোহাম্মদ হুসেন আল-আমৌদিকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ। তিনি ইথিওপিয়ারও নাগরিক। চলতি মাসের শুরুর দিকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে খবর ছড়িয়ে পড়েছে। ধারণা করা হয়ে থাকে, সৌদি আরবের শীর্ষ ধনী প্রিন্স আল-ওয়ালিদ বিন তালালের পরই সবচেয়ে বেশি সম্পদের মালিক মোহাম্মদ হুসেন আল-আমৌদি।

মধ্যপ্রাচ্যভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল মিডল ইস্ট আইয়ের মতে, প্রিন্স বিন তালালের গ্রেপ্তারের বিষয়টি বিশ্বজুড়ে আলোচিত হয়েছে। আল-আমৌদির গ্রেপ্তারের ঘটনাটিও যথেষ্ট গুরুত্বের দাবিদার। কারণ তিনি অবরুদ্ধ হওয়ায় পুরো একটি দেশের অর্থনীতি অস্থিতিশীল হয়ে পড়তে পারে। ইথিওপিয়ায় কৃষি খাত ও হোটেল ব্যবসা থেকে শুরু করে মহাকাশ গবেষণা পর্যন্ত প্রায় প্রতিটি খাতেই বিনিয়োগ রয়েছে ‘দ্য শেখ’ নামে পরিচিত আল-আমৌদির। আফ্রিকার দ্রুত উন্নয়নশীল এই দেশে তাঁর বিনিয়োগ ঠিক কত, তা ধারণা করা কঠিন।

এক বিশ্লেষকের মতে, ইথিওপিয়ায় আল-আমৌদি ৩৪০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছেন, যা দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪ দশমিক ৭ শতাংশ। ২০১৩ সালে পরিচালিত শ্রমশক্তি জরিপ অনুযায়ী, ইথিওপিয়ায় এই ধনাঢ্য সৌদি নাগরিকের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোয় ১ লাখের মতো মানুষ কাজ করেন। দেশটির বেসরকারি খাতে মোট কর্মজীবী মানুষের সংখ্যার তুলনায় এই সংখ্যা ১৪ শতাংশ। বিশ্বব্যাংকের বিশ্লেষকেরা বলেছেন, ইথিওপিয়ার উন্নয়নের গতি দ্রুততর হওয়ায় গত চার বছরে এই সংখ্যা আরও বেড়েছে।

গ্রেপ্তারের পর থেকেই ইথিওপিয়ার সংবাদমাধ্যমগুলোর প্রথম পাতার খবরে পরিণত হয়েছেন আল-আমৌদি। তিনি গ্রেপ্তার হওয়ার কয়েক দিনের মধ্যেই দেশটির প্রধানমন্ত্রী হেইলেমারিয়াম দেসালেন সংবাদ সম্মেলন করেন। এতে তিনি বলেন, আল-আমৌদি গ্রেপ্তার হওয়ায় ইথিওপিয়ায় তাঁর বিনিয়োগে প্রভাব পড়বে না। তবে ইথিওপিয়ার বিনিয়োগ কর্তৃপক্ষের এক কর্মকর্তা অবশ্য মনে করছেন, তাঁর দেশের অর্থনীতি শুধু আল-আমৌদির বিনিয়োগের ওপর নির্ভরশীল নয়।

যুক্তরাজ্যে আল-আমৌদির মুখপাত্র টিম পেনড্রি বলেছেন, এই ধনাঢ্য ব্যক্তির গ্রেপ্তারে সৌদি আরবের বাইরে তাঁর বিনিয়োগে এখনো প্রভাব পড়েনি।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬
slide

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • সিলেটে জামায়াতের মিছিলে হামলার নেপথ্যে সেই সিরিয়াল কিলার আজবাহার আলী

    0 shares
    Share 0 Tweet 0
  • ভাষা আন্দোলন ও এর ঘটনা প্রবাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • Better Real money Web based casinos

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD