সোমবার, জুন ৮, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করা হয়েছে: হিন্দু মহাজোট

নভেম্বর ১৪, ২০১৭
in Home Post, জাতীয়
Share on FacebookShare on Twitter

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে পদত্যাগে সরকার বাধ্য করেছে বলে অভিযোগ করেছে জাতীয় হিন্দু মহাজোট।
সংগঠনের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, বিচারবিভাগকে স্বাধীন বলা হলেও প্রধান বিচারপতিকে যেভাবে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, তা ইতিহাসে নজিরবিহীন।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে গোবিন্দ চন্দ্র প্রামাণিক এ অভিযোগ করেন।

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার চিত্র তুলে ধরে লিখিত বক্তব্যে গোবিন্দ্র চন্দ্র প্রামাণিক বলেন, প্রতিটি ঘটনার সঙ্গে সরকারি দলের নেতাকর্মীদের যুক্ত থাকার প্রমাণ থাকলেও সরকার বিরোধীপক্ষের ঘাড়ে দোষ চাপিয়ে দায় এড়িয়ে যাচ্ছে। ফলে অপরাধীরা রেহাই পেয়ে যাচ্ছে। তিনি বলেন, নির্যাতিত হিন্দুদের রক্ষায় সরকারের পক্ষ থেকে কার্যকর ভূমিকাও নেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে চট্টগ্রামের হাটহাজারী, কপবাজারের রামু, ব্রাক্ষ্ণণবাড়িয়ার নাসিরনগর ও রংপুরের ঠাকুরপাড়ায় হামলাকারী ও অগ্নিসংযোগকারীদের মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানানো হয়। এছাড়া হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন প্রতিষ্ঠা ও পৃথক নির্বাচন ব্যবস্থার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. দূর্গা দাস ভট্টাচার্য, উপদেষ্টা ঝুমুর গাঙ্গুলী, সহ-সভাপতি মানিক চন্দ্র সরকার, ডা. মৃত্যুঞ্জয় রায়, প্রধান সমন্বয়কারী বিজয় ভট্টাচার্য প্রমুখ।

সূত্র: শীর্ষনিউজ

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • কী বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব?

    0 shares
    Share 0 Tweet 0
  • খালেদা জিয়ার জামিনের আদেশ রোববার

    0 shares
    Share 0 Tweet 0
  • ওবায়দুল কাদেরকে ঢাকার গুম তালিকা দিলেন রিজভী

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগে মহা আতঙ্ক!

    0 shares
    Share 0 Tweet 0
  • বিপদ বুঝতে পেরে কাদেরের দৌড়াদৌড়ি শুরু

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD