• যোগাযোগ
সোমবার, অক্টোবর ১২, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘ডাকাতের মতো হামলা চালিয়েছে আ.লীগ’

অক্টোবর ২৮, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগ ‘ডাকাতের’ মতো গণমাধ্যমকর্মীসহ বিএনপি নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের মহৎ কীর্তি হলো গণতন্ত্রকে বধ করতে বিরোধী দলকে নিষ্ঠুর-নির্দয় নির্যাতন করা।

কক্সবাজারে যাওয়ার পথে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে রিজভী এসব অভিযোগ করেন।

রুহুল কবির রিজভীর অভিযোগ, বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর ফেনী শহরে ঢোকার আগে আওয়ামী লীগের ‘সন্ত্রাসীরা’ বিএনপি নেতা-কর্মী ও গণমাধ্যমকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় বিএনপির নেতা-কর্মীসহ অনেক গণমাধ্যমকর্মী শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত হয়েছেন। এ হামলার গণতন্ত্রের সংকটকে আরও ঘনীভূত করল। শান্তি, সহাবস্থান, স্থিতি এবং পরমতসহিষ্ণুতার পরিবর্তে জুলুম সন্ত্রাসের নানা ‘ডাইমেনশনকে’ স্বীকৃতি দিল আজকের এই হামলা।

বিএনপির গাড়িবহরে হামলার চিত্র তুলে ধরে এই নেতা দাবি করেন, নারায়ণগঞ্জের কাঁচপুরে গাড়িবহরে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কুমিল্লার চান্দিনা এলাকার কুটুম্বপুর, নুর মানিকচর এবং বাগইর এলাকায় গাড়িবহরে হামলা করা হয়। ফেনীর বেকের বাজার, নোয়াখালীর কোম্পানীগঞ্জ এলাকায় আওয়ামী ‘সন্ত্রাসীরা’ সড়কে গাছ ফেলে বিএনপির চেয়ারপারসনের গাড়িবহরে বাধার সৃষ্টি করেছে। ফেনীর পাঁচগাছিয়া এলাকায় বিএনপির নেতা-কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের লাঠিপেটায় বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এ ছাড়া পুলিশ বিএনপির তিন নেতাকে আটক করেছে।

গণমাধ্যমকর্মীদের গাড়িতে হামলার বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, ফেনী শহরের ধর্মপাল এলাকায় ছাত্রলীগের ‘ক্যাডাররা’ চ্যানেল আই, ডিবিসি নিউজ ও ৭১ টেলিভিশনের গাড়ি ভাঙচুর করেছে। এ সময় চিকিৎসকদের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম জাহিদ, ফটোসাংবাদিক আশরাফুল আলম, দ্য ডেইলি স্টার–এর মাসুম আল মোল্লাহ, যুগান্তর–এর হাবিবুর রহমান, বিডিনিউজের সুমন মাহমুদ, কালের কণ্ঠ–এর শফিক শাফি, এনটিভির হাসান মাহমুদ, একাত্তর টিভির শফিক আহমেদ, বৈশাখী টেলিভিশনের মোরশেদ, সাংবাদিক হাসান শিপলুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিএনপির কত নেতা-কর্মী আহত হয়েছেন, এ বিষয়ে তাৎক্ষণিক হিসাব দিতে পারেননি রিজভী। তিনি বলেন, পূর্ণাঙ্গ তালিকা পেলে বিষয়টি বলা সম্ভব হবে। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হামলার সঙ্গে জড়িত ‘সন্ত্রাসীদের’ চিহ্নিত করে বিচার দাবি করেন তিনি।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD