• যোগাযোগ
শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

কাবুলে মসজিদে আত্মঘাতি বিস্ফোরণে নিহত ৬০

অক্টোবর ২০, ২০১৭
in Top Post, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

আফগানিস্তানে পৃথক দুটি শিয়া মসজিদে হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন। কাবুলের একটি মসজিদে চালানো গুলি ও আত্মঘাতী হামলায় কমপক্ষে ৩৯ জন এবং ঘোর প্রদেশে অপর হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবারের নামাজের সময় কাবুলের পশ্চিমাঞ্চলের একটি শিয়া মসজিদে হামলা হয়। মেজর জেনারেল আলী মাসত মোমাদ বলেন, হামলাকারী হেঁটে স্থানীয় ইমাম জামান নামের একটি মসজিদে ঢোকে ও বিস্ফোরণ ঘটায়।

একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, হামলার সময়ে ওই মসজিদে ‘যুদ্ধের পরিস্থিতি’ সৃষ্টি হয়। আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণের আগে নাম পড়তে থাকা লোকজনের ওপর গুলি চালায়।

ওই মসজিদের কাছাকাছি অবস্থিত ইশতেকলাল হাসপাতালের প্রধান মোহাম্মদ সাবির নাসিব বলেন, তাঁর হাসপাতালে দুজনের লাশ আসে। এ ছাড়া দুজন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

অন্যদিকে দেশটির সেন্ট্রাল ঘোর প্রদেশের একটি শিয়া মসজিদে চালানো হামলায় একজন জঙ্গি নেতাসহ ২০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে হামলার বিস্তারিত তথ্য জানা যায়নি।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তদন্তকারীরা ঘটনাস্থলে গিয়েছেন এবং বিস্ফোরণের ধরন বোঝার চেষ্টা করছেন।

এই হামলার ঘটনা এমন সময়ে ঘটল যার একদিন আগেই কাবুলে পুলিশের অভিযানে কয়েকজন আত্মঘাতী হামলাকারীকে আটক করা হয়েছিল। পুলিশ দাবি করেছিল, ওই অভিযানের ফলে কয়েকটি হামলা ঠেকানো সম্ভব হবে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে কোনো বক্তব্য দেয়নি। তবে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে কাবুল ও অন্যান্য প্রদেশের শিয়া মসজিদে হামলা চালানোর অভিযোগ রয়েছে। গত আগস্ট মাসে কাবুলে নামাজে অংশ নেওয়া ব্যক্তিদের ওপর বোমা হামলায় ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছিল।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD