শুক্রবার, জুন ২৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

গোলাগুলির ঘটনায় সৌদি প্রাসাদের রক্ষীরা নিহত

অক্টোবর ৮, ২০১৭
in Home Post, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

সৌদি আরবের একটি রাজপ্রাসাদে গোলাগুলির ঘটনায় দুজন নিরাপত্তা রক্ষী নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছে বলে জানাচ্ছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়, ২৮ বছর বয়স্ক একজন পুরুষ গাড়ি চালিয়ে জেদ্দাহ-র আল সালাম প্যালেসের প্রবেশসমুখে আসলে নিরাপত্তা রক্ষীরা গুলি চালায়।

সম্ভাব্য ঐ হামলাকারীর নাম মনসুর-আল-আমরি বলে জানানো হয়েছে, তিনি একজন সৌদি নাগরিক।

এর আগে সৌদি আরবে মার্কিন দূতাবাস থেকে দেশটির নাগরিকদের সতর্ক করে দেয়া হয় যে ঐ এলাকায় একটি হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

“পুলিশের সম্ভাব্য তৎপরতার কারণে মার্কিন নাগরিকদের ঐ এলাকা দিয়ে চলাচলের সময় সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দেয়া হচ্ছে” দূতাবাস থেকে দেয়া বিবৃতিতে বলা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় বিকেল তিনটার কিছু পর।

বলা হচ্ছে, নিরাপত্তারক্ষীরা হামলার চেষ্টা নস্যাৎ করে এবং বন্দুকধারী ঐ ব্যক্তিকে হত্যা করে।

কিন্তু তার কী উদ্দেশ্য ছিল সেবিষয়ে কিছু জানা যায়নি।

কিছুদিন আগে সৌদি পুলিশ তথাকথিত ইসলামিক স্টেটের সাথে যুক্ত ‘সন্ত্রাসীদের’ খোঁজে রাজধানী রিয়াদের তিনটি স্থানে অভিযান চালায়।

ঐ অভিযানে দুজন নিহত এবং পাঁচজন গ্রেপ্তার হয়েছিল।

সূত্র: বিবিসি বাংলা

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

    সাম্প্রতিক সংবাদ

    যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    মে ৪, ২০২৬

    শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

    মে ২, ২০২৬

    হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

    এপ্রিল ২০, ২০২৬

    বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

    এপ্রিল ১৯, ২০২৬

    বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    এপ্রিল ১৮, ২০২৬

    © Analysis BD

    No Result
    View All Result

    © Analysis BD