শনিবার, জুন ৬, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘আমি ২০ দিন ছিলাম, মির্জা ফখরুল গেলেন মাত্র একদিন’

অক্টোবর ৩, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

দেশে চলমান রোহিঙ্গা সংকট নিয়ে বিএনপির ভূমিকার সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি দুর্গত রোহিঙ্গাদের সঙ্গে ২০ দিন ছিলাম। আর মির্জা ফখরুল সাহেব গেলেন মাত্র একদিন।’

আজ মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এ কথা বলেন। আগামী ৭ অক্টোবর জাতিসংঘের সফর শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত গণসংবর্ধনা সফল করতে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো এ যৌথ সভার আয়োজন করে।

সভায় ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গা সংকটে আজ সারা দুনিয়ায় যে আলোড়ন, সেই আলোড়ন বিএনপির চেয়ারপারসনের মধ্যে পেলাম না। সংকটের শুরু থেকে আজ পর্যন্ত আমাদের পার্টি, আমি নিজে শেখ হাসিনার নির্দেশে রোহিঙ্গাদের মাঝে পড়ে আছি। লোকদেখানো ফটোসেশনের জন্য সেখানে তাঁদের দলের কেউ কেউ গেলেন।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘আমি দুর্গত রোহিঙ্গাদের সঙ্গে ২০ দিন ছিলাম। আর মির্জা ফখরুল সাহেব গেলেন মাত্র একদিন। আর একদিন গিয়েও শুধু অভিযোগ বলা। সারা দুনিয়া বলছে সরকার সফল আর বিএনপি বলছে সরকার ব্যর্থ। দেশের জনগণ বলছে এ সংকটে সময়োচিত নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা, কিন্তু এ প্রশংসা বিএনপি করতে পারেনি।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নেতিবাচক রাজনীতি করতে করতে বিএনপি যেভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে আমার কাছে মনে হয় কখন যে লাইফ সাপোর্টে নিয়ে যেতে হয়। সেই অবস্থায় আসতে এ দলের বেশি বাকি নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘লন্ডনে বসে বেগম জিয়া ও ছেলে তারেক রহমান কী ষড়যন্ত্রের জাল বুনছেন, তা জাতি জানতে চায়। এর তদন্ত হওয়া প্রয়োজন। তদন্তে সাহায্য করার জন্য স্কটল্যান্ড ইয়ার্ড, এমআই সিক্সসহ ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলোকে আমরা অনুরোধ করেছি।’

এ সময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দুজনে মিলে শেখ হাসিনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্রের জাল বুনছেন। শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য। আমরা মনে করি এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। তদন্তে সহযোগিতার জন্য স্কটল্যান্ড ইয়ার্ড, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই সিক্সের সাহায্য চাইছি।’

যৌথসভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, ফারুক খান, সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুব-উল-আলম হানিফ, দীপু মণি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, আফজাল হোসেন, শাম্মী আহমেদ, দেলোয়ার হোসেন, আব্দুস সবুর, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক অপু উকিল, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনসহ অনেকে।

সূত্র: এনটিভি অনলাইন

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
Home Post

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0
  • কী বার্তা দিয়ে গেলেন জাতিসংঘের মহাসচিব?

    0 shares
    Share 0 Tweet 0
  • খালেদা জিয়ার জামিনের আদেশ রোববার

    0 shares
    Share 0 Tweet 0
  • ওবায়দুল কাদেরকে ঢাকার গুম তালিকা দিলেন রিজভী

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD