• যোগাযোগ
শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

নোবেলের জন্য বিদেশে অবস্থান দীর্ঘ করছেন শেখ হাসিনা?

অক্টোবর ২, ২০১৭
in Home Post, বিশেষ অ্যানালাইসিস
Share on FacebookShare on Twitter

অ্যানালাইসিস বিডি ডেস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন শেষে ৩ অক্টোবর মঙ্গলবার দেশে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু, ২৫ অক্টোবর রাতে হঠাৎ করে পেটে ব্যথা হওয়ায় অস্ত্রোপচার করতে হয়েছে। এজন্য নির্ধারিত সময়ের পরিবর্তে ২ দিন পিছিয়ে ৫ অক্টোবর দেশে ফেরার কথা জানানো হয়।

কিন্তু, হঠাৎ করে আবার ২৯ সেপ্টেম্বর আওয়ামী লীগের দপ্তর থেকে গণমাধ্যমকে জানানো হলো ৫ অক্টোবরও দেশে ফিরবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরিবর্তে তিনি দেশে ফিরবেন ৭ অক্টোবর। যেহেতু প্রধানমন্ত্রী অসুস্থ্য তাই দেশে ফেরার তারিখ পরিবর্তন হওয়াকে স্বাভাবিকই মনে করছেন সবাই।

তবে, প্রধানমন্ত্রীর দেশে ফেরার তারিখ পরিবর্তনের সঙ্গে নোবেলের একটি যোগসূত্র মিলে যাচ্ছে। শান্তিতে নোবেল প্রাপ্তদের নাম ঘোষণা করা হবে আগামী ৬ অক্টোবর। আর প্রধানমন্ত্রী দেশে ফেরার দিন ঠিক করেছেন ৭ অক্টোবর। এনিয়ে ইতিমধ্যে কিছু গুঞ্জনও শুরু হয়েছে। যদিও সরকার ও আওয়ামী লীগ সূত্র থেকে এখনও কিছু বলা হয়নি। অসমর্থিত সূত্র থেকেই এসব কথা বাতাসে ভেসে বেড়াচ্ছে।

রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্চ প্রশংসা করে বিদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক নোবেলের জন্য তার নাম প্রস্তাব করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সরকারের মন্ত্রী-এমপিরাও আকারে ইঙ্গিতে বিষয়টিকে মানুষের নজরে আনার চেষ্টা করছেন। গত শনিবার আরব-আমিরাতের খালিস টাইমস পত্রিকায় শেখ হাসিনার উচ্চ প্রশংসা করে তাকে প্রাচ্যের তারকা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এবং তিনি নোবেল পাওয়ার যোগ্য বলেও পত্রিকাটি দাবি করেছে। আর সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী নোবেল না পেয়েও নোবেল বিজয়ী সুচির চেয়ে এগিয়ে আছেন।

অপরদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও আজ বলেছেন, হাজারো রোহিঙ্গার কান্না ও নির্যাতনকে সম্বল করে প্রধানমন্ত্রী নোবেলের জন্য পাগল হয়ে গেছেন।

এদিকে, ২০১৭ সালে বিভিন্ন বিষয়ে নোবেল প্রাপ্তদের নাম ঘোষণা শুরু করেছে নোবেল কমিটি। আজ সোমবার চিকিৎসায় নোবেল প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। আগামীকাল রসায়নে নোবেল প্রাপ্তদের নাম ঘোষণা করা হবে। আর আগামী ৬ অক্টোবর ঘোষণা করা হবে শান্তিতে নোবেল প্রাপ্তদের নাম।

আওয়ামী লীগের একটি সূত্র থেকে অ্যানালাইসিস বিডি জানতে পেরেছে, প্রধানমন্ত্রী এবার শান্তিতে নোবেল পেতেও পারেন। তবে কনফার্ম না। এজন্যই ৫ অক্টোবরের পরিবর্তে ৭ অক্টোবর দেশে ফেরার দিন ধার্য করেছেন। ৬ অক্টোবর শান্তিতে নোবেল প্রাপ্তদের নাম ঘোষণা করা হবে। এরমধ্যে শেখ হাসিনা যদি নোবেল পেয়েই যান তাহলে ভিন্ন একটি ইমেজ নিয়ে দেশে ফিরবেন। কারণ, রোহিঙ্গা ইস্যুতে কার্যত আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্যণে সরকার ব্যর্থ হয়েছে। এবার জাতিংসংঘ অধিবেশনেও প্রধানমন্ত্রীর অর্জন শূন্য। তাই, নোবেল নিয়ে আসতে পারলেও কূল রক্ষা হবে বলেও মনে করছেন আওয়ামী লীগ নেতারা।

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    জুলাই বিপ্লব: গণআকাঙ্ক্ষার বাস্তবায়ন ও রাষ্ট্ররূপান্তরের যুগসন্ধিক্ষণে রাজনীতিবিদ, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী এবং ছাত্র-জনতার ঐতিহাসিক দায় ও চূড়ান্ত অগ্নিপরীক্ষা

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD