• যোগাযোগ
রবিবার, অক্টোবর ১১, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

রোহিঙ্গাদের জন্য কাঁদলেন মির্জা ফখরুল

সেপ্টেম্বর ২৯, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা মা ও শিশুদের দুরবস্থার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোহিঙ্গাদের ওপর নৃশংসতা বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

বিএনপি মহাসচিব একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাশিয়া, চীন ও ভারত সফর করে রোহিঙ্গা সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানিয়েছেন।

জিসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব আহ্বান জানান।

সংগঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে বিভিন্ন পেশার গুণীজনদের জিয়া পদক ২০১৭ প্রদান করে জিসাস।

এর আগে আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

মির্জা ফখরুল বলেন, ‘ছোট্ট পাঁচ মাসের শিশু, ১০ দিনের শিশুকে বুকের মধ্যে নিয়ে একটা প্লাস্টিক দিয়ে তাকে ঢেকে রেখেছে, তাকে বাঁচানোর চেষ্টা করছে। এই নৃশংসতা, বিশ্ববিবেকের কাছে আবেদন জানাই যে আপনারা এগিয়ে আসুন। মিয়ানমারকে বাধ্য করুন, তাদেরকে গণহত্যা বন্ধ করতে এবং এই নাগরিকদের তাদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বন্ধুগণ, আমি দুঃখিত যে মাঝে মাঝে আবেগ-আপ্লুত হয়ে পড়ি। হয়তো এ জন্যই যে পুরোপুরি রাজনীতিবিদ হয়ে উঠতে পারিনি। প্রয়োজনে প্রধানমন্ত্রীরও এখন চীন, রাশিয়া এবং ভারতে যাওয়া উচিত। এবং তাদেরকে কনভিন্স করা উচিত যে এটা আমাদের জন্য এখন বড়, বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানবিক সমস্যা হয়েছে। একটা জাতিকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করবার জন্য মিয়ানমার সরকার কাজ করছে। আমরা চুপ করে বসে আছি। এমনকি একটা শক্ত কথাও বলি না। এখন পর্যন্ত গণহত্যার জন্য মিয়ানমার সরকারকে এই সরকার দায়ী করেনি।’

দেশে গণতন্ত্র নেই আর প্রতিনিয়ত হত্যা ও গুম করা হচ্ছে নিরীহ মানুষদের- এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব সরকারের তীব্র সমালোচনা করেন।

মির্জা ফখরুল বলেন, ‘যে দলটি নির্বাচন ছাড়াই জোর করে ক্ষমতা ছাড়াই এসে গেছে তাকে তো নির্বাচনের কথা ভাবতে হবে না। কারণ সে আবারও জোর করেই ক্ষমতায় থাকার জন্য কাজ করতে হবে, অন্যথায় সে সরকার গঠন করতে পারবে না, নির্বাচনে জয়ী হতে পারবে না।’

সূত্র: এনটিভি অনলাইন

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD