• যোগাযোগ
শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Top Post

আইএস সদস্যদের হেলিকপ্টারে করে সরিয়ে নিচ্ছে আমেরিকা!

সেপ্টেম্বর ২৭, ২০১৭
in Top Post, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, আমেরিকা হেলিকপ্টারে করে সিরিয়া থেকে উগ্রবাদী গোষ্ঠী আইএস সদস্যদের অন্যত্র সরিয়ে নিচ্ছে যাতে পরবর্তী কোনো অশুভ কাজে তাদের ব্যবহার করা যায়।

রাশা টুডে’কে দেয়া এক সাক্ষাৎকারে মুয়াল্লেম বলেন, ‘সিরিয়ার বিভিন্ন স্থান থেকে আইএস সন্ত্রাসীদেরকে মার্কিন হেলিকপ্টারে উঠিয়ে নেয়া হয়েছে বলে আমাদের কাছে দলিল-প্রমাণ ও প্রত্যক্ষদর্শী রয়েছে। সম্ভবত এসব সন্ত্রাসীকে আমেরিকা অন্য কোনো এলাকায় ব্যবহার করতে চায়। ’

মুয়াল্লেম আরো বলেন, সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি সম্পূর্ণ অবৈধ কারণ, এই উপস্থিতির জন্য দামেস্ক সরকারের অনুমতি নেয়া হয়নি।

সিরিয়া সরকারের আহ্বানে সাড়া দিয়ে দেশটিতে রাশিয়া সন্ত্রাসবিরোধী যুদ্ধ চালাচ্ছে বলে জানান মুয়াল্লেম। তিনি বলেন, সিরিয়ায় রাশিয়া ও আমেরিকার উপস্থিতির পার্থক্য বুঝতে হবে। রাশিয়া সন্ত্রাস বিরোধী যুদ্ধে দামেস্ককে সহযোগিতা করার জন্য সিরিয়ায় এসেছে; কিন্তু আমেরিকা সিরিয়ায় সেনা অভিযান চালিয়ে সেদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।

সিরিয়া সরকার কিংবা জাতিসংঘের অনুমোদন না নিয়েই ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ার অভ্যন্তরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন সেনারা। আমেরিকা আইএসের অবস্থানে হামলা চালানোর দাবি করলেও মার্কিন হামলায় বহুবার বেসামরিক মানুষ নিহত হয়েছে। এ ছাড়া, সিরিয়া থেকে আইএসের নির্মূলেও এসব হামলা কোনো কাজে আসেনি।

ইসরাইল-সমর্থিত সন্ত্রাসের বিরুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে সিরিয়া: মুয়াল্লেম

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের সমর্থিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে তার দেশ। উগ্র সন্ত্রাসীরা গত ছয় বছর ধরে সিরিয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।

শনিবার জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে মুয়াল্লেম বলেন, দেশের জনগণ ও মিত্র দেশগুলোর সমর্থন নিয়ে সিরিয়ার সেনাবাহিনী সন্ত্রাসবাদের মূলোৎপাটনে সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, আলেপ্পো ও পালমিরা পুনরুদ্ধার, দেই আয-যোরের ওপর সন্ত্রাসীদের আরোপিত অবরোধ ভেঙে দেয়া এবং দেশের আরো বহু এলাকা থেকে সন্ত্রাসীদের শেকড় উপড়ে ফেলার ঘটনা প্রমাণ করছে বিজয় আমাদের নাগালের মধ্যেই রয়েছে।

সিরিয়ার শীর্ষ কূটনীতিক এখন বিশ্বের অন্যান্য অঞ্চলে তাকফিরি সন্ত্রাসবাদ ছাড়িয়ে পড়ার ব্যাপারে সতর্ক করে দেন। এই দুর্বৃত্ত গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার পদক্ষেপ নেয়ার জন্য তিনি আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।

ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেন, সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা শুরু হওয়ার পর থেকেই এখানে নাক গলাতে শুরু করে ইসরাইল। তেলআবিব উগ্র তাকফিরি সন্ত্রাসীদেরকে অর্থ, অস্ত্র ও যোগাযোগ প্রযুক্তি দিয়ে সহায়তা করেছে তেল আবিব। এমনকি সন্ত্রাসীদের সমর্থনে সিরিয়ার সেনা অবস্থানে বোমাবর্ষণও করেছে ইহুদিবাদী ইসরাইল।

উগ্র তাকফিরি সন্ত্রাসীদের প্রতি ইসরাইলের এই সমর্থনে সিরিয়া মোটেও বিস্মিত হয়নি বলে জানান মুয়াল্লেম এর কারণ হিসেবে তিনি বলেন, এই দুই পক্ষ অভিন্ন লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে কাজ করছে। তবে তেল আবিবের এই সাহায্য সত্ত্বেও দায়েশ জঙ্গিরা পরাজয়ের মুখোমুখি রয়েছে বলে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।

সূত্র: নয়াদিগন্ত

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD