• যোগাযোগ
শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

‘আপনি কত ক্ষমতাশালী, জাতিসংঘে প্রমাণ করুন’

সেপ্টেম্বর ১৬, ২০১৭
in Home Post, রাজনীতি
Share on FacebookShare on Twitter

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আপনি (প্রধানমন্ত্রী) চীন ও রাশিয়ার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করাতে পারবেন তো? আমরা দেখতে চাই, আপনি কত শক্তিশালী, কত ক্ষমতাশালী, সংসদে গিয়ে নয়, জাতিসংঘে গিয়ে তার প্রমাণ দেবেন এবার। রোহিঙ্গাদের ফিরে যেতে মিয়ানমারকে বাধ্য করতে আপনাকে চাপ তৈরি করতে হবে। এজন্য আপনাকে আন্তর্জাতিক সমর্থন আদায় করতে হবে বিশেষ করে রাশিয়া, চীন ও ভারতের।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘বলিষ্ঠ ভূমিকা’ প্রত্যাশা করে মান্না বলেন, “আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, উনি কী নিয়ে জাতিসংঘে যাচ্ছেন? আপনি চীনের দৃষ্টিভঙ্গি ও রাশিয়ার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করাতে পারবেন তো? আমার দেশ থেকে লোক যায়, আমেরিকা ও কানাডায় ৪ থেকে ৫ বছর থাকার পর নাগরিকত্ব পায়। আর শতবছর পার করার পরেও রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিকত্ব পাবে না-এ ব্যাপারে কথা বলে জোর তৎপরতা চালিয়ে আপনি রাশিয়া ও চীনের দৃষ্টিভঙ্গি বদলের পরিবর্তন করতে পারবেন তো?”

এ বিষয়ে জাতিসংঘে সফল হতে পারলে প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানানোর ঘোষণাও দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক।

তিনি বলেন, “আপনি যদি করতে পারেন, এই প্রেসক্লাবের সামনে আমি, সুব্রত চৌধুরী, সুকোমল বড়ুয়া আবার মানববন্ধন করে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ দেব। কিন্তু কিছুই করবেন না, দেশে ফিরে গলাবাজি করবেন, ওই গলাবাজি বন্ধ হয়ে যাবে।”

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হত্যাকাণ্ড বন্ধ এবং তাদের নাগরিকত্ব দিয়ে ফিরিয়ে নেয়ার দাবিতে ‘আদর্শ নাগরিক আন্দোলন’র উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়।

কর্মসূচি শেষে সংগঠনটি আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকার মিয়ানমার দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকাস্থ জাতিসংঘ ও ওআইসির কার্যালয়ে স্মারকলিপি পেশ, ২৭ সেপ্টেম্বর কক্সবাজারের উখিয়াসহ বিভিন্ন শরণার্থী শিবিরে চিকিৎসা সেবাসহ ত্রাণ বিতরণ এবং ২৬ মার্চ মিয়ানমারের উদ্দেশ্যে টেকনাফ থেকে লং মার্চ করার ঘোষণা দেয়।

সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, নাগরিক ফোরামের চেয়ারম্যান আবদুল্লাহহিল মাসুদ, গণসংস্কৃতির সভাপতি এস আল মামুন, খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার পরিচালক মুফতি নাজমুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

সূত্র: শীর্ষনিউজ

সম্পর্কিত সংবাদ

Home Post

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬
Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

    0 shares
    Share 0 Tweet 0
  • সিরাজ সিকদার খুন : ক্রসফায়ার প্রবর্তনের দিন

    0 shares
    Share 0 Tweet 0
  • নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

    0 shares
    Share 0 Tweet 0
  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

আগস্ট ২৫, ২০২৬

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD