মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
Analysis BD
No Result
View All Result
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

সৌদি আরব ও কাতারের মধ্যে টেলিফোন আলাপ

সেপ্টেম্বর ৯, ২০১৭
in Home Post, আন্তর্জাতিক
Share on FacebookShare on Twitter

সৌদি আরব এবং তার মিত্র দেশগুলোর সাথে গত কয়েকমাস ধরে কাতারের যে বিরোধ চলছে সে অবসানের জন্য কাতারে আমির সৌদি আরবের ক্রাউন প্রিন্সের সাথে টেলিফোনে কথা বলেছেন।

কাতারের আমির সৌদি আরবকে আলোচনার আহবান জানিয়ে বলেছেন সৌদি আরব এবং তার মিত্র দেশগুলো কাতারের কাছে যেসব দাবী তুলে ধরেছে সেগুলো নিয়ে তারা আলোচনায় আগ্রহী।

সন্ত্রাসবাদে সমর্থন জোগানোর অভিযোগ এনে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশরসহ চারটি দেশ কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করে।

যদিও সন্ত্রাসবাদে সমর্থন দেবার অভিযোগ কাতার বরাবরই অস্বীকার করছে।

সৌদি আরবের বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ” টেলিফোন আলাপের সময় কাতারের আমির আগ্রহ প্রকাশ করেছেন চারটি দেশের দাবি নিয়ে আলোচনার টেবিলে বসার।”

বিষয়টি নিয়ে সৌদি আরব বাকি তিনটি দেশ- বাহরাইন, মিশর এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে কথা বলবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের নেতাদের সাথে আলাদাভাবে কথা বলার পর দুই দেশের মধ্যে এ টেলিফোন আলাপ হয়েছে।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের হুমকি মোকাবেলার জন্য সে অঞ্চলে আমেরিকার মিত্র দেশগুলোর মধ্যে ঐক্য থাকতে হবে।

সৌদি আরবসহ চারটি দেশ কাতারের কাছে যেসব শর্ত দিয়েছে তার মধ্যে রয়েছে সংবাদ-ভিত্তিক চ্যানেল আল-জাজিরা বন্ধ করা এবং ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করা।

কিন্তু এসব শর্ত মানতে অস্বীকৃতি জানিয়েছে কাতার।

সূত্র: বিবিসি বাংলা

Save

সম্পর্কিত সংবাদ

Home Post

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬
Home Post

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬
slide

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

Discussion about this post

জনপ্রিয় সংবাদ

  • Trademark Web based poker Crazy Expensive diamonds Gambling enterprise Video slot Genuine Imitation Financial

    0 shares
    Share 0 Tweet 0
  • ৫০ হাজার টাকার বেতনেও চালেনা না সংসার

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনার গোলামী করেও রক্ষা পেলোনা এমপি হারুন!

    0 shares
    Share 0 Tweet 0
  • Novoline Book Of Ra Für nüsse Zum besten geben

    0 shares
    Share 0 Tweet 0
  • The way to get mortgage if you have “bad “credit score?

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

যেসব কারণে পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল একেবারে অন্যরকম

মে ৪, ২০২৬

শিল্প বিপ্লব ও পাশ্চাত্য সভ্যতা: শ্রমিক শোষণের উপনিবেশিক ধারাবাহিকতা

মে ২, ২০২৬

হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে

এপ্রিল ২০, ২০২৬

বেলায়াত-এ-ফকিহ: অর্ধশতাব্দি ধরে ইরানের ইসলামি প্রজাতন্ত্র টিকে থাকার মূল শক্তি

এপ্রিল ১৯, ২০২৬

বাংলাদেশে নয়া ফ্যাসিবাদের পদধ্বনি ও ইতালীয় দার্শনিকের বয়ান

এপ্রিল ১৮, ২০২৬

© Analysis BD

No Result
View All Result

© Analysis BD